সড়ক পরিবহন আইনের খসড়া আগামী সপ্তাহে মন্ত্রিসভায় উত্থাপন হবে: কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ আগস্ট ২০১৮, ১২:২০আপডেট : ০১ আগস্ট ২০১৮, ১২:২৩

সেতু মন্ত্রণালয়ে ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেছেন, মন্ত্রীপরিষদের আগামী বৈঠকে সড়ক পরিবহন আইনের খসড়া উত্থাপন করা হবে। পরে তা সংসদে পাস করে আইনে পরিণত করা হবে। এই আইন পাস হলে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব হবে।

বুধবার (১ আগস্ট) সকালে সেতুভবনে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, ‘সড়কে যে বিশৃঙ্খলা রয়েছে, তা অস্বীকার করার উপায় নেই। প্রধানমন্ত্রী এই আইনটি মন্ত্রিপরিষদের বৈঠকে উত্থাপন করার জন্য আইনমন্ত্রীকে বলেছেন। আগামী সোমবার এই আইনের খসড়া অনুমোদন হবে।’
মন্ত্রী এসময় আন্দোলনরত ছাত্রছাত্রীদের শান্ত হয়ে ক্যাম্পাসে ফিরে যাওয়ার আহ্বান জানান।
ওবায়দুল কাদের বলেন, ‘ আগামী সোমবার সড়ক পরিবহন আইন মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে। সংসদের আগামী বৈঠকে আইনটি পাস হবে। এর ফলে সড়কে শৃঙ্খলা ফিররে আসবে। বাসচাপায় শিক্ষার্থী ‘হত্যা’র প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলন বিষয়ে সেতুমন্ত্রী বলেন, ‘বর্তমানের বিক্ষোভ অযৌক্তিক মনে করি না। এর যৌক্তিকতা রয়েছে। সরকার বিষয়টি নিয়ে সচেতন ও মর্মাহত।’

/এসএস/ এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম