বিক্ষোভের যৌক্তিকতা রয়েছে: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ আগস্ট ২০১৮, ১২:৫৭আপডেট : ০১ আগস্ট ২০১৮, ১৪:০৩

ওবায়দুল কাদের বাসচাপায় দুই শিক্ষার্থী ‘হত্যা’র প্রতিবাদে রাজধানীতে শিক্ষার্থীদের চলমান আন্দোলন ও বিক্ষোভ প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেছেন, ‘বর্তমানের বিক্ষোভ অযৌক্তিক মনে করি না। এর যৌক্তিকতা রয়েছে।’ সরকার বিষয়টি নিয়ে সচেতন ও মর্মাহত বলেও জানান তিনি।

বুধবার (১ আগস্ট) সকালে সেতুভবনে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা বলেন তিনি।
সেতুমন্ত্রী বলেন, ‘সড়কে যে বিশৃঙ্খলা রয়েছে, তা অস্বীকার করার উপায় নেই।’ তিনি বলেন, ‘বর্তমানের বিক্ষোভ অযৌক্তিক মনে করি না। এর যৌক্তিকতা রয়েছে। সরকার বিষয়টি নিয়ে সচেতন ও মর্মাহত।’
মন্ত্রী এ সময় আন্দোলনরত ছাত্রছাত্রীদের শান্ত হয়ে ক্যাম্পাসে ফিরে যাওয়ার আহ্বান জানান।

প্রসঙ্গত, রবিবার (২৯ জুলাই) দুপুরে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে বিমানবন্দর সড়কে বাসচাপায় শহীদ রমিজউদ্দীন ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল করিম সজীব এবং একই কলেজের একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম ওরফে মিম নিহত হন। এ সময় বেশ কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হন। পথচারীরা সঙ্গে সঙ্গে আহতদের নিকটস্থ কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে গুরুতর আহত কয়েকজনকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে ভর্তি করা হয়।

/এসএস/এপিএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম