শিক্ষার্থীরাই পরীক্ষা করলো গাড়ির কাগজপত্র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ আগস্ট ২০১৮, ১৬:৫৬আপডেট : ০১ আগস্ট ২০১৮, ১৮:১০

শিক্ষার্থীরাই পরীক্ষা করলো গাড়ির কাগজপত্র নিরাপদ সড়ক ও বাসচাপায় দুই শিক্ষার্থীকে ‘হত্যার’ বিচারসহ ৯ দফা দাবিতে বুধবার (১ আগস্ট) চতুর্থ দিনের মতো রাজধানীর বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ ও বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এ সময় তারা বাস থামিয়ে কাগজপত্র ও ড্রাইভারে লাইসেন্স পরীক্ষা করে। যেসব গাড়ির কাগজপত্র নেই, সেসব গাড়ি ফিরিয়ে দেয় শিক্ষার্থীরা।

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে জড়ো হয় নটরডেম কলেজ ও মতিঝিল আইডিয়ালের শিক্ষার্থীরা। তারা সড়কে ব্যারিকেড দিয়ে স্লোগান দেয় এবং পরে কয়েকটি গাড়ি চলাচল বন্ধ করে দেয়। পরে তারা চালক ও গাড়ির কাগজপত্র চেক করে। তবে তারা কোনও গাড়ি ভাঙচুর করেনি। শিক্ষার্থীরাই পরীক্ষা করলো গাড়ির কাগজপত্র

নটডেমের শিক্ষার্থী মিশু বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছি। কোনও গাড়ি ভাঙচুর করছি না। আমরা সড়কের সব হত্যার বিচার চাই। যেসব গাড়ির লাইসেন্স নেই, সেগুলো সড়কে নিরাপদ না হওয়ায় চলতে দেওয়া হচ্ছে না।’ শিক্ষার্থীরাই পরীক্ষা করলো গাড়ির কাগজপত্র

শাহবাগের দিক থেকে আসা স্বাধীন পরিবহনের একটি বাস থামায় সাদা ইউনিফর্ম পরা কিছু ছাত্র। তারাই গাড়িটি কাওরানবাজার সিগন্যালে থামায়। চালকের কোনও লাইসেন্স না থাকায় ছাত্ররা যাত্রীদের বলে, ‘আপনারা নেমে যান, আমরা গাড়ির কিছু করবো না। এই গাড়ি নিরাপদ না।’

এ সময় উল্টোপথে গাড়ি চালানোর জন্য বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও পুলিশের গাড়ি ফিরিয়ে দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা।

/আরএআর/এআরআর/এআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম