আসামের মানুষ নিয়ে বাংলাদেশের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: হর্ষবর্ধন শ্রিংলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ আগস্ট ২০১৮, ১৩:৫৭আপডেট : ০২ আগস্ট ২০১৮, ১৪:২০

ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রীংলা বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, ‘আসামের খসড়া নাগরিক তালিকায় (এনআরসি) স্থান না পাওয়া ৪০ লাখ মানুষ নিয়ে বাংলাদেশের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। আসামের নাগরিকত্ব নিবন্ধনের বিষয়টি তাদের অভ্যন্তরীণ। এটি রাজনৈতিক কোনও বিষয় নয়, বিচারিক প্রক্রিয়ায় হচ্ছে। তবে এটি একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে। ৪০ লাখ, এটি চূড়ান্ত তালিকা নয়। কাজেই এই বিষয়টি নিয়ে ভারতসহ পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোর উদ্বেগের কিছু নেই।’
বৃহস্পতিবার (২ আগস্ট) সচিবালয়ে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে হর্ষবর্ধন শ্রিংলা সাংবাদিকদের এ কথা বলেন।
এ বিষয়ে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘আমি তার (হর্ষবর্ধন শ্রিংলা) কাছে জানতে চেয়েছি— নাগরিকত্বের বিষয়টি নিয়ে আসামে কী হচ্ছে? তিনি আমাকে জানিয়েছেন, আদালতের আদেশে আসাম সরকার এটি করছে। বিষয়টি চূড়ান্ত হয়নি। তারা এই মুহূর্তে কাউকে পুশব্যাকও করছে না। আর যে ৪০ লাখ তালিকা করেছে এটিও চূড়ান্ত নয়। কাজেই বাংলাদেশকে এই বিষয় নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।’
ওবায়দুল কাদের আরও বলেন, ‘আমরা মাঝে মাঝেই ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বসি। ভারতীয় ক্রেডিট লাইনের আওতায় আমরা তাদের কাছ থেকে গাড়ি পাচ্ছি। সেই বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। একই সঙ্গে ভারতীয় ক্রেডিট লাইনের আওতায় ময়নামতি থেকে সড়াইল, আগরতলা থেকে আখাউড়া সড়ক দুটি ফোর লেনের কাজ ২৯ আগস্ট উদ্বোধন করা হবে। সে বিষয় নিয়েও কথা হয়েছে। এছাড়া, দিল্লিতে আগামী ৭ ও ৮ সেপ্টেম্বর ট্রান্সপোর্ট সেক্টরের ওপর ভিত্তি করে গ্লোবাল সামিট অনুষ্ঠিত হবে। সেই সামিটে অংশগ্রহণের জন্য ভারতীয় হাইকমিশনার আমাকে চিঠি হস্তান্তর করেছেন।’
তিনি আরও বলেন, ‘ভারতের কাছ থেকে ৩০০ ডাবল ডেকার, ৫০০ ট্রাক, ১০০ এসি গাড়ি, কিছু যন্ত্রপাতি সব মিলিয়ে প্রায় ১১০০ গাড়ি আমরা পাচ্ছি। ’

/এসআই/এআর/ এপিএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম