এবার বিদেশি নাগরিকের গাড়ি আটকে দিলো শিক্ষার্থীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ আগস্ট ২০১৮, ১২:৫৭আপডেট : ০৪ আগস্ট ২০১৮, ১৪:৫৬

আটক গাড়ি নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা এবার বিদেশি নাগরিকের গাড়ি আটকে দিয়েছে। শনিবার বেলা সাড়ে ১২টার দিকে গাড়িটি শাহবাগ পার হওয়ার সময় আন্দোলনকারীরা থামানোর সংকেত দেয়। তবে চালক না থামিয়ে বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে চলে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে গাড়িটি আটক করে। পরে পুলিশের হস্তক্ষেপে গাড়িটি শাহবাগ থানায় নিয়ে আসা হয়েছে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হোসেন বলেন, ‘গাড়ির ভেতর দুজন রয়েছেন। তাদের পরিচয় পাওয়া যায়নি। তারা এখনও গাড়ির ভেতরে অবস্থান করছেন। তারা ভয় পেয়ে গাড়ি থেকে নামছেন না। আমরা তাদের আশ্বস্ত করার চেষ্টা করছি। এখানে আমাদের সিনিয়র স্যাররা রয়েছেন।’

আটক গাড়ি পুলিশ জানিয়েছে, গাড়িতে থাকা দুজনই সুইডিশ নাগরিক। এদের মধ্যে একজনের স্ত্রী ইউনিসেফে কাজ করেন। আরেকজন গাড়ি চালাচ্ছিলেন। তার কাছে ডাইভিং লাইসেন্স বা গাড়ির কাগজপত্র নেই। তবে তাদের নিরাপদে সুইডেন দূতাবাসে পৌঁছে দেওয়া হবে।

গাড়ি আটকের পর শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয় রমনা জোনের এডিসি আজিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা প্রাথমিকভাবে জেনেছি তারা ইউএন কর্মকর্তা। সুইডিশ নাগরিক। তারা গাড়ি থেকে বের হচ্ছেন না। আমরা ইউএনের দায়িত্বশীলদের সঙ্গে যোগাযোগ করছি।’

এবার বিদেশি নাগরিকের গাড়ি আটকে দিলো শিক্ষার্থীরা গত ২৯ জুলাই দুপুরে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের অদূরে বিমানবন্দর সড়কে (র‍্যাডিসন হোটেলের উল্টোদিকে) বাসচাপায় রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত হয়। ওইদিন দুপুর সাড়ে ১২টায় বিমানবন্দর সড়কের বাঁ-পাশে বাসের জন্য অপেক্ষা করার সময় জাবালে নূর পরিবহনের একটি বাস তাদের চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।

এবার বিদেশি নাগরিকের গাড়ি আটকে দিলো শিক্ষার্থীরা এ ঘটনায় সংশ্লিষ্ট চালকের দৃষ্টান্তমূলক শাস্তি, নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও নৌমন্ত্রীর অনৈতিক বক্তব্যের প্রতিবাদসহ ৯ দফা দাবি জানায় শিক্ষার্থীরা। গত সাত দিন ধরে শিক্ষার্থীরা রাজধানীর সড়ক অবরোধ ও বিক্ষোভ করে আসছে।

 

 

/আরজে/এসটি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম