রবিবার রাতেও বন্ধ থাকছে নাইট কোচ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ আগস্ট ২০১৮, ২০:০০আপডেট : ০৫ আগস্ট ২০১৮, ২০:১৪

মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনাল (ফাইল ছবি) রবিবার রাতেও নাইট কোচ বন্ধ থাকবে বলে জানিয়েছে পরিবহন সংশ্লিষ্টরা। স্কুল-কলেজ শিক্ষার্থীদের টানা আন্দোলনের কারণে শনিবার (৪ আগস্ট) রাতও বাসের নাইট কোচ বন্ধ ছিল।

জানতে চাইলে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আবুল কালাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শিক্ষার্থীদের আন্দোলনের কারণে আমরা সড়কে নিরাপত্তা বোধ করছি না। সে কারণে দিনের বেলায় সব ধরনের পরিবহন বন্ধ ছিল। রাতে কিছুটা নিরাপদ থাকায় আমরা রাস্তায় বাস নামাতাম। কিন্তু শনিবারের পাশাপাশি রবিবারও নাইট কোচ চালু করতে পারছি না। পরিস্থিতি স্বাভাকি হলেই বাস চলাচল করবে।’

একই কথা বলেন বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও সোহাগ পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক ফারুক তালুকদার। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কোনও বাস চলছে না। দূরপাল্লার সব বাস বসে আছে। রাস্তা নিরাপদ নয়। কাল পরিস্থিতি স্বাভাকি হলে আমরা পরিবহন ছাড়বো।’

এর আগে নিরাপত্তার অজুহাত দেখিয়ে গত বৃহস্পতিবার থেকে দিনের বেলায় দূরপাল্লার বাস বন্ধ করে দেয় পরিবহন শ্রমিকরা। তবে শুক্রবার রাতে চললেও আবার শনিবারও বন্ধ ছিল। একইভাবে  রবিবারও বন্ধ রয়েছে।

এদিকে দূরপাল্লার সব পরিবহন বন্ধ থাকায় টার্মিনালগুলোতে যাত্রীদের অপেক্ষা করতে দেখা গেছে। বিকালে মহাখালী টার্মিনালের ভেতরে অনেক যাত্রীতে নাইট কোচের আশায় বসে থাকতে দেখা গেছে।

মহাখালী টার্মিনালে অপেক্ষমান যাত্রীদের একজন আসমা আক্তার। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বাস কোম্পানিগুলো বলেছে নাইট কোচ ছাড়বে। সে আশায় বসে আছি। যদি বাস ছাড়ে তাহলে বাড়ি যাবো।’

 

/এসএস/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম