২০৪১ সালের আগেই উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র হবে বাংলাদেশ: শিল্পমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ আগস্ট ২০১৮, ০৬:১১আপডেট : ০৬ আগস্ট ২০১৮, ০৬:২১

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু (ফাইল ছবি)

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বে বাংলাদেশ ২০২১ সালের আগেই মধ্যম আয়ের এবং ২০৪১ সালের অনেক আগেই উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হবে বলে আশা প্রকাশ করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয় জাদুঘর আয়োজিত ‘বাঙালির জাতীয় মুক্তির সংগ্রাম: বঙ্গবন্ধুর ছয় দফা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এ আশাবাদ প্রকাশ করেন। রাজধানীর জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে রবিবার (৫ আগস্ট)  এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ঐতিহাসিক ছয় দফাকে বাঙালি জাতির মুক্তিসনদ উল্লেখ করে আমির হোসেন আমু বলেন, ‘এটি ছিল বাঙালি জাতির স্বাধীনতার ভিত্তি ও স্বাধীনতা আন্দোলনের প্রাণশক্তি। এ সত্য মর্মে মর্মে উপলব্ধি করতে পেরেই তৎকালীন পাকিস্তানি শাসক গোষ্ঠি তা মেনে নেয়নি। একটি সুখী, আত্মনির্ভরশীল ও স্বাধীন জাতি হিসেবে পৃথিবীর বুকে বাঙালি জাতিকে আত্মপ্রকাশের সুযোগ করে দিতেই বঙ্গবন্ধু ঐতিহাসিক ছয় দফা ঘোষণা করেছিলেন। ছয় দফার ধারাবাহিকতায় স্বাধীন বাংলাদেশের জন্ম হয়েছে।’

শিল্পমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু দেশ স্বাধীন করলেও এদেশের অর্থনৈতিক মুক্তির স্বপ্নপূরণ করে যেতে পারেননি। স্বাধীনতার পর বাঙালি জাতির অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে তিনি যখন দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি নিয়ে এগিয়ে যাচ্ছিলেন তখনই তাকে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়েছিল।’

তিনি আরও বলেন, ‘স্বাধীনতা বিরোধী অপশক্তির সব ষড়যন্ত্র মোকাবেলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের উন্নয়নের চলমান ধারা বিশ্ব নেতাদের বিস্মিত করেছে। বর্তমানে বিশ্ব নেতারা বাংলাদেশের উন্নয়ন দর্শন ও কর্মকাণ্ড সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করছেন।’

বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক আবদুল মান্নান ইলিয়াসের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ। এতে জাতীয় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ এবং দৈনিক জনকণ্ঠের উপদেষ্টা সম্পাদক তোয়াব খান আলোচনায় অংশ নেন। শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আবদুল জলিল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্ততে এসব তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাঙালি জাতির ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধু রাজনীতির শুরু থেকেই পাকিস্তানে বিশ্বাসী ছিলেন না। তিনি বাঙালি জাতির আর্থ-সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক মুক্তির লক্ষ্যে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার ধ্যান-ধারণা নিয়ে রাজনীতি করেছেন। এ রাজনৈতিক দর্শন থেকেই তিনি ঐতিহাসিক ছয় দফা ঘোষণা করেছিলেন। একহাজার বছর ধরে বাঙালি জাতি স্বাধীন রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখলেও বঙ্গবন্ধু একে বাস্তবে রূপ দিয়েছেন। যুদ্ধাপরাধীদের বিচার ও জঙ্গিবাদ দমনের পাশাপাশি তৃণমূল পর্যায়ে সামাজিক নিরাপত্তা জোরদার, গভীর সমুদ্রবন্দর নির্মাণ, বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেণ, পদ্মসেতু নির্মাণ, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের মতো মেগা প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বর্তমান সরকার বঙ্গবন্ধুর আর্থ-সামাজিক মুক্তির লক্ষ্য অর্জনের পথে এগিয়ে চলেছে।

 

/এসআই/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম