সড়ক পরিবহন আইন পুনর্বিবেচনার দাবি ইলিয়াস কাঞ্চনের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ আগস্ট ২০১৮, ০১:২৯আপডেট : ০৭ আগস্ট ২০১৮, ০১:৩৫

সড়ক পরিবহন আইন পুনর্বিবেচনার দাবি ইলিয়াস কাঞ্চনের মন্ত্রিসভায় খসড়া অনুমোদন পাওয়া ‘সড়ক পরিবহন আইন-২০১৮’ জাতীয় সংসদে পাসের আগে পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। তিনি বলেন, মন্ত্রিসভায় যে আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে তার বিষয়ে আমাদের দ্বিমত রয়েছে। এই আইনটি আগামী সংসদ অধিবেশনে উত্থাপন করা হচ্ছে। আমরা অনেক পরামর্শ দিয়েছিলাম। কিন্তু সেগুলো মানা হয়নি। সংসদে যাওয়ার আগে এই বিষয়গুলো আবার বিবেচনা করুন। আমি দেশবাসীর কাছে আবেদন করবো তারাও যেন এ ব্যাপারে সোচ্চার হন। সোমবার বিকেলে রাজধানীর কাকরাইলে নিরাপদ সড়ক চাই আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এই আইন নিয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এমন দাবি জানান। রাতে মোবাইল ফোনে বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালেও নিজের এমন অবস্থান পুনর্ব্যক্ত করেন ইলিয়াস কাঞ্চন। 

সংবাদ সম্মেলনে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘এ বিষয়ে আমরা আগামীতে কর্মসূচি নির্ধারণ করবো। আইনের বিষয়ে কোনও ছাড় দেবো না। আইনের পুরোটা আমাদের জানানোও হয়নি। আমাদের বলা হয়েছে সুপারিশ দেওয়ার জন্য। আমরা সুপারিশ দিয়েছিলাম। কিন্তু রাখা হয়নি।’

তিনি বলেন, আমরা বলেছি এই আইনের নাম দিতে হবে ‘সড়ক পরিবহন এবং সড়ক নিরাপত্তা আইন’। এতো কিছু বোঝানো এবং বলার পরও তারা আমাদের কোনও কথা শুনলেন না। সড়ক নিরাপত্তা আইন কেন রাখতে হবে? আপনি একটা অকারেন্স ঘটানোর পর তাকে ফাইন দিলেন, কিন্তু তাতে আমার কি হলো? আমি তো চলে গেলাম। দুর্ঘটনা রোধ করার জন্য যে ব্যবস্থাগুলো নেওয়া দরকার তার কোনও বিধান রাখা হয়নি। আপনি যদি চালককে প্রশিক্ষিত করার দায়িত্ব না নেন তাহলে তাকে শুধু জরিমানা করে কিছু করতে পারবেন না।

চালকদের জন্য একটি ইন্সটিটিউশন তৈরির দাবি জানান ইলিয়াস কাঞ্চন। তিনি বলেন, যদি চলকদের জন্য ইন্সটিটিউশনের সুযোগ তৈরি না করেন তাহলে সে কোন জায়গা থেকে শিখবে? আমরা বলেছি আইনে যেন এটি তৈরির বাধ্যবাধকতা থাকে।

আইনের দণ্ডবিধি প্রসঙ্গে তিনি বলেন, দণ্ডবিধিতে আমাদের বলা হয়েছিল কমপক্ষে ১০ বছরের কারাদণ্ডের বিধান রাখা হবে। সর্বোচ্চ যদি ১০ বছর হয় তাহলে সর্বনিন্ম কত? এক দিন? এক ঘণ্টা? এর কোনও ব্যাখ্যা নেই।

ইলিয়াস কাঞ্চন বলেন, সাজার বিষয়ে হাইকোর্টের একটা নির্দেশনা দেওয়া আছে। বলা হয়েছে, সড়ক দুর্ঘটনার জন্য শাস্তির বিধান সাত বছর এবং যেভাবে বাংলাদেশে দুর্ঘটনা বাড়ছে তাতে এটি আরও বাড়ানো যেতে পারে। এই নির্দেশনা অমান্য করে উনারা সেটাকে রেখেছেন পাঁচ বছর। আমরা এটা মানি না। এখন বেপরোয়াভাবে গাড়ি চালালে পাঁচ বছর সাজা। তাহলে বাচ্চারা যে আন্দোলনে নামলো, দাবি করলো ঘাকতদের সাজা ফাঁসি। তাদের দাবি কিভাবে মানলো?

ইলিয়াস কাঞ্চন বলেন, আমরা সব সময় একটা পক্ষকে দোষারোপ করে যাচ্ছি। কিন্তু দুর্ঘটনার সঙ্গে অনেকগুলো পক্ষ আছে। সেই পক্ষগুলোকে শাস্তির আওতায় আনার জন্য কোনও নির্দেশনা দেওয়া হয়নি। আমরা বলেছি চালক শব্দটি বলা যাবে না। তাহলে এটা একটা পক্ষের কাছে চলে যায়। এটা ব্যবহার করতে হবে দায়ী ব্যক্তির। কারণ এর সঙ্গে দায়ী হতে পারে চালক, মালিক, পথচারী বা অন্য কেউ। একজন পথচারীর কারণে যদি দুর্ঘটনা ঘটে তাহলে আপনি চালককে তো দণ্ড দিতে পারেন না। আমরা এই শব্দগুলো সঠিকভাবে ব্যবহার করতে বলেছিলাম।

/এসএস/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম