‘সাংবাদিকদের ওপর হামলাকারীদের শনাক্ত করা হয়েছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ আগস্ট ২০১৮, ১৪:৩৫আপডেট : ০৭ আগস্ট ২০১৮, ১৫:১০

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর যারা হামলা করেছে তাদের শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সরকার ও তথ্য মন্ত্রণালয় সবসময় সাংবাদিকদের পাশে আছে বলে তিনি জানিয়েছেন।

মঙ্গলবার সচিবালয়ে তথ্যমন্ত্রী নিজ দফতরে সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘কর্তব্যরত সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে যারা হামলা করেছে তাদের শনাক্ত করা হয়েছে। তাদের ছবি আমাদের হাতে এসেছে। স্বরাষ্ট্রমন্ত্রীকে মৌখিকভাবে অনুরোধ করেছি এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য। তবে আমরা লিখিতভাবেও ব্যবস্থা নিতে বলবো। এই হামলার ঘটনা দুঃখজনক।’

প্রুসঙ্গত, নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে পেশাগত দায়িত্ব পালনের সময় রবিবার (৫ আগস্ট) বেলা ২টার দিকে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় সাংবাদিকদের ওপর ছাত্রলীগ ও যুবলীগ কর্মীরা হামলা চালায় বলে অভিযোগ করেছেন আহত সংবাদকর্মী ও শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, এ সময় সাংবাদিকদের বেধড়ক পেটানো হয়েছে, ক্যামেরা ছিনিয়ে নিয়ে ভাঙচুরের ঘটনাও ঘটেছে। হামলায় অন্তত ৫ সাংবাদিক ও ফটোগ্রাফার গুরুতর আহত হয়েছেন।

/এসআই/এসটি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম