‘গোল্ডেন রাইস চাষ হলে দেশের কৃষিখাত ধ্বংস হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ আগস্ট ২০১৮, ১৪:১৪আপডেট : ০৮ আগস্ট ২০১৮, ১৪:১৪

‘গোল্ডেন রাইস চাষ হলে দেশের কৃষিখাত ধ্বংস হবে’ দেশের কৃষিখাত ধ্বংসের হাত থেকে বাঁচাতে গোল্ডেন রাইস চাষ না করার দাবি জানিয়েছে বাংলাদেশ কৃষক ফেডা‌রেশন। বুধবার (৮ আগষ্ট) বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচিতে এ দাবি জানায় সংগঠনটি।

সংগঠনের সভাপতি বদরুল আলম বলেন, ‘বাংলাদেশের গোল্ডেন রাইস অনুমোদন দেওয়ার জন্য পরীক্ষা-নিরীক্ষা চালানো হচ্ছে। ইতোমধ্যে ‌জিএমও বিটি বেগুন অনুমোদন দেওয়া হয়েছে। গো‌ল্ডেন রাইস একদিকে অস্বাস্থ্যকর অন্যদিকে এর ফলন স্থানীয় জাতের চেয়ে খারাপ। ভিটামিন ‘এ’ এর ঘাটতি পূরণ হবে বলা হচ্ছে কিন্তু তার কোনও প্রমাণ পাওয়া যায়নি।। বাংলাদেশের মাটিতে গোল্ডেন রাইস চাষ করলে কৃষি খাতে অনেক ক্ষতি হবে।’

গোল্ডেন রাইস চাষ হলে মানুষের স্বাস্থ্য যেমন ক্ষতি হবে তেমনি কৃষি খাত ধ্বংসের দিকে ধাবিত হবে বলে জানায় বক্তারা।

বক্তারা আরও বলেন, সবুজ বিপ্লবের মাধ্যমে দেশের পরিবেশ ও মানুষের স্বাস্থ্যের অনেক ধ্বংস সাধন হয়েছে। কৃষি ক্ষেত্রে ধ্বংসের নীতি পরিহার করে পরিবেশবান্ধব পদ্ধতিতে উৎপাদন ব্যবস্থা গড়ে তোলার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

আয়োজক সংগঠনের সভাপতি বদরুল আলমের সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক জা‌য়েদ ইকবাল খান,‌ রেহানা বেগম, আশা মনিসহ আরও অনেকে।

/এসজেএ/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম