ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে যেসব বিশ্ববিদ্যালয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ আগস্ট ২০১৮, ১৫:১০আপডেট : ০৮ আগস্ট ২০১৮, ১৭:০৩

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের নোটিশ বিদ্যমান পরিস্থিতি সামলাতে ক্লাস ও পরীক্ষা বন্ধ, ছুটি, সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণার মতো বিভিন্ন পদক্ষেপ নিয়েছে দেশের কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের পর এ বিষয়ে সরকারের নির্দেশনা অনুযায়ী পদক্ষেপ নেওয়া হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।  

গত ৬ আগস্ট বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলা ও আটক শিক্ষার্থীদের মুক্তির দাবিতে ক্লাস ও পরীক্ষা বর্জন ঘোষণা করেছে ব্র্যাক ও শান্ত মারিয়ম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এদিকে অনিবার্য কারণ দেখিয়ে বিশ্ববিদ্যালয় দুটির কর্তৃপক্ষও পরীক্ষা স্থগিত ঘোষণা করেছেন।

ব্র্যাক বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বুধবার (৮ আগস্ট) সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের সব সেমিস্টারের ফাইনাল পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীসহ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২২ জন শিক্ষার্থীর মুক্তির দাবিতে ক্লাস পরীক্ষায় অংশ না নেওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে নোটিশ দিয়ে পরীক্ষা স্থগিত করার বিষয়টি জানিয়ে দেন।

বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার লে. কর্নেল মো. ফয়জুল ইসলাম স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, ২০১৮ সালের গ্রীষ্মকালীন সেমিস্টার ফাইনাল পরীক্ষা স্থগিত করা হলো। কোরবানির ঈদের পর পরীক্ষার অনুষ্ঠিত হবে। শিগগিরই নতুন সময়সূচি জানিয়ে দেওয়া হবে।

বাংলা ট্রিবিউনের ব্র্যাক বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নোমান পারভেজ জানান, সব সেমিস্টারের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু পরীক্ষার্থীরা তা বর্জন করেছেন।

আইন বিভাগের এক শিক্ষার্থী বলেন, ‘আমাদের বন্ধুদের পুলিশ ধরে নিয়ে রিমান্ডে নিয়েছে। আমাদের ভাইদের ওপর হামলা হয়েছে। এ পরিস্থিতিতে আমরা পরীক্ষা কীভাবে দেবো? তাদের মুক্তি না দেওয়া পর্যন্ত আমরা ক্লাস-পরীক্ষায় অংশ নেবো না।’ শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয়ের নোটিশ

এদিকে গতকাল মঙ্গলবার (৭ আগস্ট) শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয়েও পরীক্ষা ও ক্লাস স্থগিতের ঘোষণা দেওয়া হয়েছে। নোটিশে বলা হয়েছে, পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে। বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, ছাত্ররা ক্লাসে অংশ নিচ্ছেন না। এ পরিস্থিতি স্বাভাবিক হলেই ক্লাস পরীক্ষা শুরু করা হবে।

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় গতকাল মঙ্গলবার ও আজ বুধবার ছুটি ঘোষণার পাশাপাশি পরীক্ষাও স্থগিত করে। ইউনাইটেড ইউনিভার্সিটি তাদের সামার সেশনের পরীক্ষা ঈদের পরে নেবে বলে ঘোষণা দিয়েছে।

আজ বুধবার (৮ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে চলমান পরিস্থিতি নিয়ে সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠক করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

এদিকে চলমান পরিস্থিতি সামলাতে ড্যাফোডিল ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা করা হয়েছে। গত ৭ আগস্ট এক মেইলের মাধ্যমে শিক্ষার্থীদের জানানো হয়, আগামী ২৭ আগস্ট পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। এ সময় বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম বন্ধ থাকবে। এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. এটিএম ফজলুল হক বলেন, ‘ঈদের ছুটিকেই বর্ধিত করা হয়েছে। চলতি সপ্তাহে যেসব পরীক্ষা হওয়ার কথা ছিল সেগুলো আগামী ২৮ আগস্ট থেকে শুরু হবে।’  

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস ৬ দিন ধরে বন্ধ রয়েছে। এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার প্রফেসর আক্তার আহমেদ জানান, ‘সার্বিক অবস্থা বিচার করে বিশ্ববিদ্যালয় বন্ধ রাখা হয়েছে। নিরাপত্তা ও যানবাহনের অপ্রতুলতার বিষয়টি সর্বাধিক বিবেচনা করে বন্ধের ঘোষণা দেওয়া হয়। এই মুহূর্তে সারা দেশের উপাচার্যদের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠক চলছে। সেখান থেকে নিশ্চয় আমরা কোনও দিকনির্দেশনা পাবো। সেই মোতাবেক পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

আরও পড়ুন- ঢাবির সেই তিন শিক্ষার্থীকে ছেড়ে দেওয়া হয়েছে

/আরএআর/এফএনএ/এফএস/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম