রমিজ উদ্দিন কলেজের সামনে জেব্রা ক্রসিং ও স্পিডব্রেকার নির্মাণ করছে ডিএনসিসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ আগস্ট ২০১৮, ১৫:৩১আপডেট : ০৮ আগস্ট ২০১৮, ১৬:২৭

রমিজ উদ্দিন কলেজের সামনে জেব্রা ক্রসিং আঁকার কাজ চলছে রাজধানীর কুর্মিটোলার শহীদ রমিজ উদ্দিন কলেজের সামনের সড়কে জেব্রা ক্রসিং ও স্পিডব্রেকার নির্মাণকাজ শুরু করেছে ঢাকা উত্তর  সিটি করপোরেশন (ডিএনসিসি)। বুধবার সকালে এ কাজ উদ্বোধন করেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মেসবাহুল ইসলাম।

ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মেসবাহুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পর্যায়ক্রমে আমরা সব স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সামনে জেব্রা ক্রসিং ও স্পিডব্রেকার নির্মাণ করবো। আজ রাতের মধ্যে কিছু কাজ সমাপ্ত করে ফেলবো। পাশাপাশি যেসব স্থানে জেব্রা ক্রসিংয়ের রং উঠে গেছে সেগুলো রং করে দেওয়ো হবে। যেখানে স্পিডব্রেকার নেই সেখানে নির্মাণ করা হবে।’

জেব্রা ক্রসিং ও স্পিড ব্রেকার নির্মাণের কাজ চলছে গত ২৯ জুলাই দুপুরে এই সড়কে র‌্যাডিসন হোটেলের বিপরীতে কালশী থেকে বিমানবন্দরগামী জাবালে নূর পরিবহনের একাধিক বাস প্রতিযোগিতা করে যাত্রী তুলতে গিয়ে শিক্ষার্থীদের চাপা দেয়। এতে শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের উচ্চ মাধ্যমিক প্রথমবর্ষের শিক্ষার্থী দিয়া খানম মিম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আব্দুল করিম রাজীব নিহত হয়। এছাড়া আরও অন্তত ১২-১৩ জন শিক্ষার্থী আহত হয়।

জেব্রা ক্রসিং ও স্পিড ব্রেকার নির্মাণের কাজ চলছে  এ ঘটনায় ওই দিন থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করেছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের টানা আন্দোলনে অনেকটা অচল হয়ে পড়ে রাজধানী। এরপর ওই স্কুলটিসহ রাজধানীর সব স্কুল ও কলেজের সামনে স্পিডব্রেকার ও জেব্রা ক্রসিং নির্মাণের উদ্যোগ নেয় ডিএনসিসি।

এ সময় উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সাঈদ আনোয়ারুল ইসলামসহ সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

/এসএস/এসটি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম