পররাষ্ট্রমন্ত্রীর মিয়ানমার সফরে রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে সুনির্দিষ্ট তথ্য চাইবে বাংলাদেশ

শেখ শাহরিয়ার জামান
০৮ আগস্ট ২০১৮, ২৩:৪৪আপডেট : ০৮ আগস্ট ২০১৮, ২৩:৪৬

রোহিঙ্গা (ছবি: ফোকাস বাংলা) পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল মিয়ানমার সফরে যাচ্ছে। আগামী ২৫ আগস্ট রোহিঙ্গা সংকটের একবছর পূর্তি হচ্ছে। এই উপলক্ষে রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে আলোচনার জন্য প্রতিনিধি দলের সদস্যরা মিয়ানমার যাচ্ছেন। সফরকালে শুক্রবার (১০ আগস্ট) মিয়ানমারের ভাইস প্রেসিডেন্ট নয়েন টুন, ইউনিয়নমন্ত্রী চ টিন্ট সোয়ে ও সমাজ কল্যাণমন্ত্রী উইন মিয়াট আইয়ের সঙ্গে বৈঠক করবেন। সফরকালে প্রতিনিধি দলের সদস্যরা রোহিঙ্গা প্রত্যাবাসনের সুনির্দিষ্ট তথ্যসহ কয়েকটি বিষয়ে জানতে চাইবেন। সরকারের একজন কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেন। 

এদিকে, সরেজমিনে বর্তমান অবস্থা দেখার জন্য রাখাইন সফরেরও কথা রয়েছে প্রতিনিধি দলটির।

রিসেটেলমেন্ট পরিকল্পনা

দুই দেশের মধ্যে সম্পাদিক চুক্তিতে মিয়ানমার সম্মত হয়েছিল যে, রোহিঙ্গারা তাদের আদি নিবাসে ফিরে যাবে অথবা তাদের পছন্দনীয় জায়গায় তাদের পুনর্বাসন করা হবে। কিন্তু এখনপর্যন্ত এ বিষয়ে তারা পরিস্কার করে তাদের পরিকল্পনা কাউকে জানায়নি।  এই প্রসঙ্গে সরকারের আরেকজন কর্মকর্তা বলেন, ‘আমরা তাদের কাছে বারবার জানতে চেয়েছি কিন্তু কোনও সদুত্তর পাইনি।’

প্রসঙ্গত, গত বছরের ২৫ আগস্ট থেকে মিয়ানমার মিলিটারি চার শতাধিক গ্রাম পুড়িয়ে দিয়েছে, যেন রোহিঙ্গারা ভয়ে রাখাইন থেকে পালিয়ে যায়। এই প্রসঙ্গে সরকারের এই কর্মকর্তা বলেন, ‘আমরা তাদের কাছে সুনির্দিষ্ট রিসেটেলমেন্ট প্ল্যান জানতে চাইবো।’

মৌলিক অধিকার

বাংলাদেশ মনে করে, টেকসই প্রত্যাবাসনের জন্য রোহিঙ্গাদের মৌলিক অধিকার দেওয়াটা জরুরি এবং মিয়ানমার এটি দিতে সম্মত হয়েছে। তবে, এখন পর্যন্ত লিখিতভাবে রোহিঙ্গারা কী কী মৌলিক সুবিধা উপভোগ করবে, তা বলা হয়নি।

জানতে চাইলে সরকারের একজন কর্মকর্তা বলেন, ‘আমাদের মধ্যে যখন আলোচনা হয়, তখন মিয়ানমার তাদের মৌলিক অধিকার দেওয়ার বিষযে মৌখিকভাবে বলে কিন্তু কোনো কিছু লিখিতভাবে দেয় না।’ তিনি বলেন, ‘এ সংক্রান্ত বিষয়ে তারা লিখিত কোনও নির্দেশনা দেবে কিনা, সে বিষয়ে এবারের বৈঠকে আমরা তাদের কাছে জানতে চাইবো।’

উল্লেখ্য, রোহিঙ্গারা ১৯৬২ সাল থেকে নির্যাতনের শিকার হচ্ছে। গত বছরের ২৫ আগস্ট থেকে মিয়ানমার মিলিটারি কয়েক হাজার রোহিঙ্গাকে হত্যা করেছে, নারীদের ওপর যৌন নির্যাতন চালিয়েছে। তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে। গত এক বছরে সাত লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশের পালিয়ে এসেছে। এছাড়া এর আগে থেকে চার লাখ রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছিল।

/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম