সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: রাষ্ট্রপতি

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৯ আগস্ট ২০১৮, ০৮:৪৮আপডেট : ০৯ আগস্ট ২০১৮, ০৮:৫৯

রাষ্ট্রপতি আবদুল হামিদ রাষ্ট্রপতি  আবদুল হামিদ সব ধর্মের মানুষের মধ্যে অসাম্প্রদায়িক চেতনা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।
ধর্মমন্ত্রী মতিউর রহমানের নেতৃত্বে বাংলাদেশ হিন্দু কল্যাণ ট্রাস্টের একটি প্রতিনিধিদল বুধবার বিকালে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন জানান,  বৈঠকে রাষ্ট্রপতি বলেছেন, ‘বাংলাদেশ বিশ্বে সাম্প্রদায়িক সম্প্রীতির একটি চমৎকার দৃষ্টান্ত। আমাদের সংবিধান বর্ণ ও নারী-পুরুষ নির্বিশেষে সব ধর্মের বিশ্বাসী মানুষের সমানাধিকার নিশ্চিত করেছে।’
রাষ্ট্রপতি আরও বলেছেন, প্রত্যেক ধর্মের মানুষ যাতে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশ ও গাম্ভীর্যের সঙ্গে পালন করতে পারে সেজন্য সরকার খুবই আন্তরিক।
রাষ্ট্রপতি ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ হিন্দু কল্যাণ ট্রাস্টের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।
সাক্ষাৎকালে প্রতিনিধিদল দেশের হিন্দু সম্প্রদায়ের কল্যাণ ও উন্নয়নে পৃথক একটি ফাউন্ডেশন গঠনের জন্য সরকারের প্রতি দাবি জানায়।
ধর্মমন্ত্রী রাষ্ট্রপতিকে অবহিত করেন যে, প্রথমবারের মতো তীর্থযাত্রার জন্য একটি বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে, যেখানে তীর্থযাত্রীদের অর্ধেক খরচ ট্রাস্ট বহন করবে।
ট্রাস্টি বোর্ডের সদস্যরা তাদের যাবতীয় ধর্মীয় কার্যক্রম পরিচালনার জন্য রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রপতি ট্রাস্ট পরিচালনায় তাদের প্রয়োজনীয় সব সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবরা এসময় উপস্থিত ছিলেন। খবর বাসস।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম