‘কিছু আন্ডারগ্রাউন্ড মিডিয়া গুজবকে লুফে নেয়’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ আগস্ট ২০১৮, ১৯:৫৯আপডেট : ০৯ আগস্ট ২০১৮, ২০:৪০

বাংলা ট্রিবিউনের সম্পাদক জুলফিকার রাসেল বাংলা ট্রিবিউনের সম্পাদক জুলফিকার রাসেল বলেছেন, ‘সংবাদপত্রে গুজবকে বিশ্বাস করার কোনও সুযোগ নেই। সংবাদপত্রের কাজ হলো, তথ্য সত্যিকার অর্থে সঠিক কিনা তা যাচাই করে তারপর পরিবেশন করা। কিন্তু কিছু কিছু আন্ডারগ্রাউন্ড মিডিয়া এই গুজবকে সহজেই লুফে নেয়। কারণ তারা হিট চায়। হিট বাড়লে বেশি বেশি আয় বাড়ে। কিন্তু অনেক সময় আমরা সংবাদকর্মীরা গুজব এবং সঠিক তথ্যের পার্থক্য করতে পারি না। কারণ দুটো জিনিসই অনেক সময় এক রকমই মনে হয়।’
তিনি বলেন, ‘ফেক নিউজ দিয়েও প্যানিক সৃষ্টি করা যায়, আবার গুজব দিয়েও সেটা সম্ভব। কিন্তু ফেক নিউজ যাচাই করা অনেকটাই সহজ কিন্তু গুজব খুব অল্প সময়ের মধ্যে যাচাই করা কঠিন। দায়িত্বশীল গণমাধ্যম কোনও একটি তথ্য জানার পর সেটার সত্যতা নিশ্চিত না হওয়া পর্যন্ত অপেক্ষা করে। নিশ্চিত হলে সেটা তো তখন আর গুজব থাকে না।’
জুলফিকার রাসেল বলেন, ‘সাধারণত শুধু বিরোধী দলই যে গুজব বা ফেক নিউজ ছড়ায় তা কিন্তু নয়, ক্ষমতাসীনরাও করতে পারে। কখনও কখনও ক্ষমতাসীনরা কাউকে গ্রেফতার করে বা কারও বিরুদ্ধে প্রচারণা চালিয়ে বলে- তার বিরুদ্ধে যথেষ্ট তথ্য-প্রমাণ আছে। কিন্তু তথ্য-প্রমাণটা কী সেটা কিন্তু তারা প্রকাশ করে না। তখনই মূলধারার গণমাধ্যমের জন্য বিপদ হয়ে যায়। ফলে আমি মনে করি, গুজব বা ফেক নিউজ সব দিক থেকেই ছড়ায়।’
বাংলা ট্রিবিউন বৈঠকি দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে ‘গুজব’ শীর্ষক বৈঠকিতে তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার (৯ আগস্ট) বিকাল সাড়ে ৪টায় শুরু হয়েছে বাংলা ট্রিবিউন বৈঠকি। রাজধানীর শুক্রাবাদে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ আয়োজন সরাসরি সম্প্রচার করছে এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা যাচ্ছে বাংলা ট্রিবিউন বৈঠকি।
মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিতে অংশ নিচ্ছেন বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি’র সম্পাদক জায়েদুল আহসান পিন্টু, কবি ও সাংবাদিক মাসুদা ভাট্টি, আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের সোশ্যাল মিডিয়া মনিটরিং টিমের এডিসি নাজমুল ইসলাম ও বাংলা ট্রিবিউনের সম্পাদক জুলফিকার রাসেল।

/আরএআর/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম