সিইসির বক্তব্যে অনিয়মকারীরা উৎসাহিত হবেন: নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ আগস্ট ২০১৮, ২১:৩৭আপডেট : ০৯ আগস্ট ২০১৮, ২১:৫৮

নির্বাচন কমিশনার মাহবুর তালুকদার (ফাইল ছবি) নির্বাচনে অনিয়ম বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। তিনি বলেন, ‘সিইসির বক্তব্যে অনিয়মকারীরা উৎসাহিত হবেন।’  বৃহস্পতিবার ( ৯ আগস্ট) নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসির দেওয়া মঙ্গলবারের  (৭ আগস্ট) বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করে তিনি এসব কথা বলেন।

প্রসঙ্গত, এর আগে, মঙ্গলবার নির্বাচন প্রশিক্ষণ ভবনে এক কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি  বলেন, ‘জাতীয় নির্বাচনে অনিয়ম হবে না—এমন নিশ্চয়তা দেওয়ার সুযোগ নেই।’

সিইসির ওই বক্তব্যের সূত্র ধরে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার  বলেন, ‘‘সিইসি একটি স্পর্শকাতর বিষয় এরাইজ করেছেন। তিনি বলেছেন, ‘জাতীয় নির্বাচনে অনিয়ম হবে না—এমন নিশ্চয়তা দেওয়ার সুযোগ নেই।’ আমি ঠিক জানি না সিইসি কেন, কোন প্রেক্ষাপটে কথাটা বলেছেন। এটি তার ব্যক্তিগত অভিমত হতে পারে। তবে আমি তার এই কথার সঙ্গে মোটেই একমত নই। আগামী জাতীয় নির্বাচনে যারা অনিয়ম করতে চায়, তারা সিইসির এই ধরনের কথায় উৎসাহিত হতে পারেন।’

এদিকে, বৃহস্পতিবার একটি অনুষ্ঠানে ওই বক্তব্যের জের ধরে সিইসিকে আরও সংযত হয়ে কথা বলার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের দেশের বাস্তবতায় সিইসি হয়তো মনে করেছেন, এটাই সত্য। কিন্তু তিনি একটি বড় দায়িত্বে আছেন, তার সংযত হয়ে কথা বলা উচিত।’

/ইএইচএস/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম