মোমবাতি জ্বালিয়ে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ

ঢাবি প্রতিনিধি
১০ আগস্ট ২০১৮, ০৯:১৩আপডেট : ১০ আগস্ট ২০১৮, ০৯:২৪

মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ মোমবাতি জ্বালিয়ে ও জাতীয় সংগীত গেয়ে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা ও গ্রেফতারের প্রতিবাদে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি)শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৯ আগস্ট) টিএসসিতে রাজু ভাস্কর্যের পাদদেশে ‘নিপীড়ন বিরোধী’ শিক্ষার্থীদের ব্যানারে এ প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। এসময় তাদের হাতে ‘আমাদের শুধু মোমবাতি হাতে নীরব থাকায় দায়’, ‘লও হে মোমবাতি দাও এ রামদা’, ‘আটককৃত শিক্ষার্থীদের মুক্তি চাই’, ‘ইস্যু আসে ইস্যু যায়, জনগণ দৌড়ায়’, ‘কী খবর তোমাদের?’, ‘অঞ্জলি লও মোর’ লেখা সম্বলিত প্ল্যাকার্ড ছিল।

মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সামান্তা শারমিন বলেন, ‘নিরাপদ সড়কের দাবিতে স্কুল কলেজের শিক্ষার্থীরা আন্দোলন করেছে। এজন্য তাদেরকে আটক করে নির্যাতন করা হচ্ছে। তাদের ওপর নিমর্মভাবে হামলা চালানো হয়েছে,যা এদেশে কাম্য নয়। আমরা এমন বাংলাদেশ চাই না।’

আরেক শিক্ষার্থী রাফিয়া তামান্না বলেন, ‘ছাত্রদের যৌক্তিক আন্দোলন ছিল।  তা সরকারও স্বীকার করে নিয়েছে। কিন্তু আবার তাদেরকে গ্রেফতার করে নির্যাতন করা হচ্ছে।’

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম