ভুয়া জন্মদিন পালনকারীরা বঙ্গবন্ধুর খুনিদেরই উসকে দেয়: তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ আগস্ট ২০১৮, ১৪:৫৯আপডেট : ১৩ আগস্ট ২০১৮, ১৫:২৬

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু (ফাইল ছবি: ফোকাস বাংলা) যারা ১৫ আগস্ট জাতির জনকের শাহাদাতবার্ষিকীর দিনে ভুয়া জন্মদিন পালন করে, তারা বিকৃত রুচির মানুষ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, ‘এরা ভুয়া জন্মদিন পালন করে বঙ্গবন্ধুর খুনিদেরই উসকে দেয়। এদের প্রতিহত করতে হবে। প্রতিহত করা না গেলে বাংলাদেশকে নিরাপদ করা যাবে না।’

সোমবার (১৩ আগস্ট) তথ্য অধিদফতর চত্বরে জাতির জনক শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকীর আলোকচিত্র প্রদর্শনীতে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।  ১৫ আগস্ট উপলক্ষে তথ্য অধিদফতর এই আয়োজন করে।
তথ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশকে নিরাপদ করতেই এই ঘাতকচক্রকে প্রতিহত করতে হবে। এখনও বিপদ কাটেনি। ওদের চিরদিনের জন্য নির্বাসনে পাঠাতে হবে। এর মধ্য দিয়েই বাংলাদেশ নিরাপদ হবে।’

অনুষ্ঠানে তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম, তথ্য সচিব আবদুল মালেক, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের (ডিএফপি) মহাপরিচালক মোহাম্মদ ইশতাক হোসেন ও প্রধান তথ্য কর্মকর্তা কামরুন নাহার উপস্থিত ছিলেন।

/এসআই/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম