জাতীয় শোক দিবসে কাঙালিভোজের জন্য ১৫টি গরু বিতরণ বিমানমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ আগস্ট ২০১৮, ২০:৩৬আপডেট : ১৪ আগস্ট ২০১৮, ২০:৪১

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

১৫ আগস্ট জাতীয় শোক দিবসে কাঙালিভোজের জন্য লক্ষ্মীপুরে নিজ নির্বাচনি এলাকায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামালের উদ্যোগে ১৫টি গরু বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৪ আগস্ট) বিকালে সদর উপজেলার ১৩টি ইউনিয়নে গরুগুলো বিতরণ করা হয়।
গরু বিতরণ প্রসঙ্গে শাহজাহান কামাল বলেন, ‘বঙ্গবন্ধু আমাদের স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছেন। মাথা উঁচু করে বাঁচার সম্মান দিয়েছেন। তিনি জাতির জনক। অনেক সময় শোক দিবস পালনের নামে কেউ কেউ চাঁদাবাজি করে তাকে অসম্মান করেন। এটি তাকে কষ্ট দেয়। এরই অংশ হিসেবে উপজেলায় এ গরু বিতরণ করা হয়।’
গরু বিতরণের সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্দ শাহাজাহান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহাজাহান আলী, বিমানমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন, প্রেস সচিব জাকির হোসেন ভূঁইয়া আজাদ, এপিএস বায়েজীদ ভূঁইয়া, বিমানমন্ত্রীর এপিও ইবনে জিসাদ আল নাহিয়ান প্রমুখ।

/সিএ/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম