ছাত্র আন্দোলনে উসকানির অভিযোগে ৫১ মামলায় গ্রেফতার ৯৭

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ আগস্ট ২০১৮, ২০:৩৩আপডেট : ১৫ আগস্ট ২০১৮, ২১:০৩

ঢাকা মেট্রোপলিটন পুলিশ নিরাপদ সড়কের দাবিতে চলমান আন্দোলনকে সহিংস করার জন্য উসকানি ছড়ানোর অভিযোগে গত ২৯ জুলাই থেকে ৫১টি মামলা দায়ের করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এসব মামলায় ৯৭ জনকে গ্রেফতার করা হয়েছে। ডিএমপি মিডিয়া সূত্রে এসব তথ্য জানা গেছে।

ডিএমপি সূত্রে জানা যায়, আন্দোলনে সহিংসতা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে উসকানির অভিযোগে ডিএমপি রমনা বিভাগে মামলা হয়েছে ১৪টি। গ্রেফতার করা হয়েছে ৩১ জনকে। লালবাগ বিভাগে দায়ের করা একটি মামলায় গ্রেফতার করা হয়েছে একজন। ওয়ারী বিভাগে মোট মামলা হয়েছে দুইটি। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে সাড়ে তিনশ থেকে সাড়ে চারশ জনকে। অজ্ঞাতদের আসামি করা হলেও গ্রেফতার করা হয়েছে একজনকে।

ডিএমপি সূত্রে আরও জানা যায়, মতিঝিল বিভাগে দায়ের করা ছয়টি মামলায় গ্রেফতার করা হয়েছে ১০ জনকে। তেজগাঁও বিভাগে দুটি মামলা করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে আট জনকে। মিরপুর বিভাগে পাঁচটি মামলা করা হয়েছে। গ্রেফতার নেই। গুলশান বিভাগে নয়টি মামলায় মোট ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে। উত্তরা বিভাগে চারটি মামলা গ্রেফতার করা হয়েছে তিন জনকে। এছাড়া তথ্য ও প্রযুক্তি আইনে দায়ের করা আটটি মামলায় ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

আন্দোলনকে কেন্দ্র করে যারা সহিংসতা ছড়ানোর চেষ্টা করেছে তাদেরকে চিহ্নিত করে পর্যায়ক্রমে আইনের আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছেন ডিএমপির যুগ্ম কমিশনার (অপরাধ) শেখ নাজমুল আলম। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ইতিমধ্যে কারা সহিংসতা ও উস্কানি ছড়িয়েছে তাদের চিহ্নিত করা হয়েছে। বাকি যারা আছে তাদেরকেও চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা হবে।’

/আরজে/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম