খিলগাঁওয়ে বিদেশি মদ-বিয়ারসহ আটক ১

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ আগস্ট ২০১৮, ২০:৫৬আপডেট : ১৫ আগস্ট ২০১৮, ২১:০০

র‌্যাব

আমদানি নিষিদ্ধ বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিয়ারসহ মো. মনির হোসেন (৪০) নামের এক মাদক ব্যবসায়ী আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।  বুধবার (১৫ আগস্ট) সকাল ১০ টার দিকে রাজধানীর খিলগাঁও বিশ্বরোড এলাকায় খিদমাহ হাসপাতালের সামনে চেকপোস্ট তল্লাশি করে টয়োটা গাড়িতে  মাদক পাচারের সময় তাকে আটক করে র‌্যাব। 

এসময় গাড়িটির ব্যাক ডালা থেকে ২৩০ ক্যান বিদেশি বিয়ার, ৫৪ বোতল বিদেশি  মদ উদ্ধার করা হয়। বিদেশি মদের মধ্যে ছিল ৩০ বোতল হুইস্কি, ১২ বোতল ভদকা এবং ১২ বোতল টাকিলা উদ্ধার করা হয়। এসময় মাদক বহনকারী ওই টয়োটা গাড়িটি জব্দ করে র‌্যাব-৩। 

র‌্যাব-৩ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল মো. এমরানুল হাসান বাংলা ট্রিবিউনকে বলেন,  খিলগাঁও বিশ্বরোড এলাকার খিদমাহ হাসপাতালের সামনে র‌্যাবের চেকপোস্টে ওই গাড়িটিকে থামতে ইশারা দিলেও সে কোনও তোয়াক্কা না করে পালানোর চেষ্টা করছিল।  পরে র‌্যাব-৩ এর সদস্যরা তাকে আটক করে  এবং গাড়িটি তল্লাশি করে ওই টয়োটা গাড়ি থেকে এসব মাদক উদ্ধার করা হয়। 

তিনি বলেন, আটক আসামিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মাদক পাচারের সঙ্গে এই চক্রের আর কারা জড়িত আছে, সেটি তদন্ত করে দেখা হচ্ছে। 

ব্যবসায়ী মনির হোসেন (৪০), শরিয়তপুরের নড়িয়া থানার বড্ডা বিজারী গ্রামের মৃত আরব আলী ব্যাপারীর ছেলে। সে বর্তমানে রাজধানীর পল্টনের ২০/৩ বিজয়নগর এলাকায় বসবাস করে। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

/এসজেএ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক