নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনও সংলাপ হবে না: ইসি সচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ আগস্ট ২০১৮, ১৪:২৫আপডেট : ১৬ আগস্ট ২০১৮, ১৬:৩২

ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমেদ সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক দলের সঙ্গে নতুন করে কোনও সংলাপ হচ্ছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ। সংসদ নির্বাচনের শতকরা ৮০ ভাগ প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলেও তিনি জানান। আগারগাঁওস্থ নির্বাচন ভবনে কমিশন বৈঠক শেষে বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

ইসি সচিব বলেন, নভেম্বরের প্রথম সপ্তাহে সংসদ নির্বাচনের তফসিল এবং ডিসেম্বরের শেষ সপ্তাহে ভোট হবে এটা ধরে নিয়ে কাজ করছি। বাকিটা কমিশন বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে। তাই নির্বাচনের আগে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের কোনও সম্ভাবনা নেই।

প্রসঙ্গত, বর্তমান কমিশন গত বছরের জুলাই-অক্টোবরে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করে। তারা নির্বাচনের আগে স্বল্প পরিসরে আরেক দফায় সংলাপ করবে বলে ওই সময় জানিয়েছিলেন।

হেলালুদ্দীন আহমদ বলেন, জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলাদা একটি কমিশন সভা হবে। সেখানে ৩০০ আসনের ভোটার তালিকা তৈরি হয়েছে কিনা, ভোটকেন্দ্র প্রস্তুত হয়েছে কিনা, ব্যালট পেপারের জন্য যে কাগজের প্রয়োজন তা কেনা হয়েছে কিনা, নির্বাচনের জন্য প্রয়োজনীয় অর্থ ছাড় দেওয়া হয়েছে কিনা, নির্বাচনী সামগ্রী কেনার প্রস্তুতি কী রকম ইত্যাদি আলোচনা করা হবে।

তিনি জানান, আজকে বৈঠকে আলোচনা হয়েছে সার্কভুক্ত ৮টি দেশের প্রধান নির্বাচন কমিশনারদের নিয়ে গঠিত সংগঠন ফেম্বোসা সম্মেলন আগামী ৫ ও ৬ সেপ্টেম্বর বাংলাদেশে অনুষ্ঠিত হবে। বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার অনুষ্ঠানটি উদ্বোধন করবেন।

/ইএইচএস/টিএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম