‘বঙ্গবন্ধুকে নিয়ে গবেষণায় আমরা এখনও পিছিয়ে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ আগস্ট ২০১৮, ১৯:৩২আপডেট : ১৬ আগস্ট ২০১৮, ১৯:৪৪

শেরিফ আল সায়ার বাংলা ট্রিবিউনের হেড অব রিসার্চ শেরিফ আল সায়ার বলেছেন, ‘বঙ্গবন্ধুকে নিয়ে গবেষণায় আমরা এখনও অনেক পিছিয়ে আছি। দৃশ্যমান কোনও গবেষণা এখনও হয়নি। তবে বঙ্গবন্ধুর নিজের লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ এবং ‘কারাগারের রোজনামচা’ বই দু্টি তাকে বুঝতে সহযোগিতা করেছে। ফলে এতগুলো বছর অপেক্ষা করেছি, বঙ্গবন্ধু সম্পর্কে জানতে।’
তিনি বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে বিস্তৃতি বর্তমান সমাজে এমনকি গণমাধ্যমে তা তরুণ প্রজন্মের হাত ধরেই এসেছে। ফলে এখন বঙ্গবন্ধুকে নিয়ে সিনেমা হচ্ছে, গান হচ্ছে, গবেষণা হচ্ছে। এর আগে ২১ বছর বঙ্গবন্ধুকে আড়াল করে রাখা হয়েছিল।’
শেরিফ আল সায়ার বলেন, ‘আমি খুব ছোটবেলায় প্রথম শেখ মুজিবের ভাষণ শুনেছিলাম। তখন নিজেই ভেবেছিলাম এমন একটি ভাষণ কেন এতদিন সেভাবে আমরা শুনতে পাইনি। তখন জেনেছি, এই একটি ভাষণকে চাপা দিয়ে রাখা হয়েছে। বঙ্গবন্ধুকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছে।’
তিনি বলেন, ১৯৭৬ সালের দিকে বঙ্গবন্ধুকে নিয়ে খবর প্রকাশিত হতো না। হলেও তার নামটি থাকতো একদম শেষ প্যারায়। আমার আক্ষেপ হলো, বঙ্গন্ধুকে নিয়ে এখনও কোনও সিনেমা তৈরি হয়নি। সরকারিভাবে উদ্যোগ নেওয়া হলেও দেশের কোনও পরিচালকের কাছে সেটার দায়িত্বও দেওয়া হয়নি- এটাও আমার আক্ষেপ।

বাংলা ট্রিবিউন বৈঠকি দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে ‘তারুণ্যের বঙ্গবন্ধু’ শীর্ষক বৈঠকিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার (১৬ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় শুরু হয় বাংলা ট্রিবিউন বৈঠকি। রাজধানীর শুক্রাবাদে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ আয়োজন সরাসরি সম্প্রচার করছে এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা যাচ্ছে বাংলা ট্রিবিউন বৈঠকি।
মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিতে আরও অংশ নিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জয়দেব নন্দী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আনন জামান, সাংবাদিক, গবেষক ও আর্কাইভ ৭১ এর পরিচালক প্রণব সাহা অপু।

/আরএআর/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান