রাজধানীতে বাসের ধাক্কা ও গাড়ির চাকা বিস্ফোরণে নিহত ২

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ আগস্ট ২০১৮, ১৫:০০আপডেট : ১৮ আগস্ট ২০১৮, ১৫:১১

সড়ক দুর্ঘটনা রাজধানীতে বাসের ধাক্কায় ও গাড়ি চাকা বিস্ফোরণে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। শনিবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। 

রাজধানীর দারুসসালামে গাড়ির চাকা বিস্ফোরণে লোকমান আহম্মদ (২৫) ও মো. রমিজ (১৭) আহত হন। তাদের দ্রুত উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে আনা হয়। সেখান থেকে পরে লোকমানকে ঢাকা মেডিক্যাল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১২টার তিনি মারা যান। রমিজ সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

দারুসালাম টাওয়ার এর সামনে ঢাকা স্ট্যান্ডার্ড অ্যান্ড ব্যাটারি দোকানে তারা কাজ করতেন। দোকান মালিক কামরুজ্জামান জামাল জানান, সকালে গাড়ির চাকায় পাম্প দেওয়ার সময় সেটির বিস্ফোরণ হয়। এতে দুই শ্রমিক আহত হলে দ্রুত লোকমান ও রমিজকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালের নেওয়া হয়। পরে সেখানে থেকে লোকমানকে ঢামেকে আনা হলে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

এদিকে, মিরপুর দিয়াবাড়ি বেড়িবাঁধ এলাকায় বাসের ধাক্কায় রাশেদু ইসলাম রাশেদ (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

রাশেদের চাচা রফিকুল ইসলাম জানান, রাশেদ পিকআপ চালক ছিলেন। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে দিয়াবাড়ি বেড়িবাঁধ বস্তি সংলগ্ন রাস্তা পারাপারের সময় আলিফ পরিবহনের একটি বাসের ধাক্কায় আহত হয় সে। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সোয়া ১২টার দিকে তার মৃত্যু হয়।

/এআইবি/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম