কয়লা দুর্নীতি: সাবেক দুই এমডিকে জিজ্ঞাসাবাদ করছে দুদক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ আগস্ট ২০১৮, ১১:২৭আপডেট : ১৯ আগস্ট ২০১৮, ১৩:৩৮

কয়লা দুর্নীতি দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা দুর্নীতির ঘটনায় কোল মাইনিং কোম্পানি লিমিটেডের সাবেক দুই এমডি প্রকৌশলী কামরুজ্জামান ও মাহবুবুর রহমানকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের উপপরিচালক প্রণব কুমার ভট্টাচার্য বলেন, তদন্ত কর্মকর্তা তাদের নোটিশ পাঠিয়ে তলব করেছিলেন। রবিবার সাড়ে ১০টা থেকে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

উল্লেখ্য, বড়পুকুরিয়া কয়লা খনি থেকে উত্তোলিত ১ লাখ ৪৪ হাজার ৬৪৪ মেট্রিক টন কয়লা উধাও হয়ে যাওয়ার ঘটনায় বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক (প্রশাসন) মোহাম্মদ আনিছুর রহমান বাদী হয়ে গত ২৪ জুলাই মঙ্গলবার রাতে পার্বতীপুর থানায় একটি মামলা দায়ের করেন। এই মামলায় খনির সদ্য অপসারিত ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী হাবিব উদ্দীন আহম্মদ, কোম্পানি সচিব আবুল কাশেম প্রধানিয়াসহ ১৯ কর্মকর্তাকে আসামি করা হয়। এই কর্মকর্তারা অনেক বছর ধরে কয়লা চুরির ঘটনায় জড়িত বলে অভিযোগ করা হয়েছে মামলায়।

/আরজে/এসটি/চেক/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম