অতিরিক্ত ছাত্রী ভর্তি, ভিকারুননিসাকে সতর্ক করেছে মন্ত্রণালয়

বাংলা টিবিউন রিপোর্ট
২০ আগস্ট ২০১৮, ১৫:০৪আপডেট : ২০ আগস্ট ২০১৮, ১৭:৫২

ভিকারুননিসা নূন স্কুল নীতিমালা অমান্য করে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে মাধ্যমিক, নিম্নমাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তরে অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করায় প্রতিষ্ঠানটিকে সতর্ক করেছে শিক্ষা মন্ত্রণালয়। ভবিষ্যতে নীতিমালার ব্যত্যয় ঘটালে এ শিক্ষাপ্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে মন্ত্রণালয়। সোমবার (২০ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত আদেশ জারি করে। আদেশে স্বাক্ষর করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মো. কামরুল হাসান।

এর আগে গত ২৭ মে শিক্ষা মন্ত্রণালয় জানতে চেয়েছিল কেন এই শিক্ষাপ্রতিষ্ঠানে অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করা হয়েছে। চিঠির জবাবে মাফ চেয়েছেন ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ। বিষয়টি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের কাছে তুলে ধরা হলে মন্ত্রী প্রথমবার তাদের সতর্ক করার নির্দেশ দেন। মন্ত্রীর নির্দেশের পর মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সতর্কীকরণ চিঠি দিয়েছে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষকে। এতে জানিয়ে দেওয়া হয়েছে, ভবিষ্যতে নীতিমালার ব্যত্যয় ঘটালে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নীতিমালা অনুযায়ী কোনও শিক্ষাপ্রতিষ্ঠান যদি এ ধরনের কাজ করে তাহলে পাঠদান অনুমোদন ও অ্যাকাডেমিক স্বীকৃত বাতিল করার বিধান রয়েছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তরে ‘শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০১৭’ অনুযায়ী ভিকরুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে এন্ট্রি শ্রেণিতে আসন শূন্য থাকা সাপেক্ষে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি করা হয়। কিন্তু ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজে ২০১৮ শিক্ষাবর্ষে ওই নীতিমালার ব্যত্যয় ঘটিয়ে অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করে।

/এসএমএ/টিএন/এমওএফ/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক