নিয়োগ পাচ্ছেন আরও ৭ হাজার চিকিৎসক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ আগস্ট ২০১৮, ১৬:২৯আপডেট : ২৬ আগস্ট ২০১৮, ১৬:৩৬



স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। (ফাইল ছবি) স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, দেশের চিকিৎসাসেবার মানোন্নয়ন ঘটাতে বিশেষ বিসিএসের মাধ্যমে চিকিৎসক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী নভেম্বরের মধ্যে উত্তীর্ণ সাত হাজার চিকিৎসকের সবাইকে দেশের বিভিন্ন উপজেলা পর্যায়ে নিয়োগ দেওয়া হবে। নিয়োগ পাওয়া সব চিকিৎসককে সেখানে তিন বছর বাধ্যতামূলক চিকিৎসাসেবা দিতে হবে।
রবিবার (২৬ আগস্ট) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত ঈদ পুনর্মিলনী সভায় এসব কথা বলেন তিনি।
মোহাম্মদ নাসিম জানান, ঢাকার শাহবাগে ৫০০ শয্যার নতুন একটি হাসপাতাল তৈরি করা হবে। আগামী অক্টোবরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। কোরিয়া সরকারের আর্থিক সহায়তায় এটি নির্মিত হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রতি জেলায় একটি করে সরকারি মেডিক্যাল কলেজ তৈরি করা হবে। এটি শেখ হাসিনা সরকারের প্রতিশ্রুতি। বাংলাদেশে চিকিৎসাসেবা মানুষের দোড়গোড়ায় পৌঁছে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সে লক্ষ্যেই আমরা নতুন নতুন মেডিক্যাল কলেজ তৈরি করেছি।’
ঈদ পুনর্মিলনী এ সভায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহেদ মালেক, স্বাস্থ্যসচিব সিরাজুল হক খান, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকসহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দফতর-সংস্থার প্রধানেরা উপস্থিত ছিলেন।

 

/এসআই/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম