কাঠমান্ডু পোস্টের প্রতিবেদন প্রত্যাখ্যান নেপালের তদন্ত কমিশনের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ আগস্ট ২০১৮, ২২:২৮আপডেট : ২৭ আগস্ট ২০১৮, ২২:৩৭

নেপালে ইউএস-বাংলার বিধ্বস্ত বিমান ইউএস-বাংলার বিমান দুর্ঘটনা নিয়ে কাঠমান্ডু পোস্ট ও অনলাইন নিউজ পোর্টাল কান্তিপুর সংবাদ প্রত্যাখ্যান করেছে দুঘর্টনার তদন্তে  নেপালের অ্যাকসিডেন্ট এনভেস্টিগেশন কমিশন।  সোমবার কমিশনের সদস্য সচিব বুদ্ধি সাগর লামিচ্ছানে স্বাক্ষরিত  এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত এখনও চলমান রয়েছে। কমিশন বিশ্বাস করে, দুর্ঘটনার তদন্ত গণমাধ্যমের  প্রোপাগান্ডার বিষয় নয়।  কমিশন সবাইকে  জানাতে চায়, তদন্ত প্রতিবেদন এখনও সম্পূর্ণ হয়নি এবং  প্রকাশিতও হয়নি।’

সোমবার নেপালের ইংরেজি দৈনিক কাঠমান্ডু পোস্ট ও অনলাইন নিউজ পোর্টাল কান্তিপুর-এ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়,  ইউএস-বাংলা এয়ারলাইন্সের দুর্ঘটনাকবলিত বিমানের ক্যাপ্টেন আবিদ সুলতান মানসিক চাপ ও উদ্বেগের মধ্যে ছিলেন। তিনি ককপিটে ধূমপান করছিলেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘তদন্ত কমিশন সিরিয়াসলি এ সংবাদ প্রতিবদনের প্রতিবাদ জানাচ্ছে।  এ ধরনের  প্রতিবেদন অনৈতিক যা  সাধারণ মানুষ ও সংশ্লিষ্টদের ভুল ধারণা দেবে।  তথ্য প্রমাণ ছাড়া  সংবেদেশীল বিষয়ে তদন্ত শেষ হওয়ার এ ধরনের প্রতিবেদন প্রকাশ কমিশন সমর্থন করে না। তদন্ত শেষ হলে কমিশন প্রতিবেদন নেপাল সরকার ও আন্তর্জাতিক সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের  নিয়ম মেনে প্রকাশ করা হবে। কমিশন আশা করে, কেউ সংবেদনশীল  বিষয়টি নিয়ে বিভ্রান্তি ছড়াবেন না। কারণ  এ ঘটনায় নেপালের  বন্ধুপ্রতিম দেশের নাগরিকরা প্রাণ হারিয়েছিলেন।

/সিএ/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম