বিমসটেকের মধ্যে পারস্পরিক উন্নয়ন ও বিদ্যুৎ সরবরাহে প্রধানমন্ত্রীর তাগিদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ সেপ্টেম্বর ২০১৮, ১৭:২২আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৫৯

৪র্থ বিমসটেক সম্মেলনে অংশ নেওয়ার পর প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত বে অব বেঙ্গল ইনেশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশনের (বিমসটেক) চতুর্থ শীর্ষ সম্মেলনে প্রতিবেশী দেশগুলোর মধ্যে পারস্পরিক উন্নয়ন কাজে সহযোগিতা ও বিদ্যুৎ সরবরাহের বিষয়ে গৃহীত পদক্ষেপ দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার (২ সেপ্টেম্বর) গণভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা জানান।

প্রধানমন্ত্রী তার লিখিত বক্তব্যে বলেন, ১৯৯৭ সালে ৪টি দেশ নিয়ে শুরু হওয়া ‘বিসটেক’ পরবর্তী সময়ে ২০০৪ সালে ৭টি দেশ নিয়ে ‘বিমসটেক’ হিসেবে নতুন করে যাত্রা শুরু করে। বিমসটেক ২১ বছর পূর্ণ করায় এবারের শীর্ষ সম্মেলন ছিল খুবই গুরুত্বপূর্ণ।

সম্মেলনে বিগত ১০ বছরে আর্থসামাজিক ক্ষেত্রে বাংলাদেশের অর্জিত সাফল্য তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমসটেক অঞ্চলের দারিদ্র্য ও জলবায়ু পরিবর্তনজনিত অভিঘাত, সন্ত্রাস ও অন্যান্য সমস্যাকে যৌথভাবে মোকাবিলা করার আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, বিগত ২১ বছরের সাফল্য-ব্যর্থতার পরিপ্রেক্ষিতে বিমসটেককে আরও শক্তিশালী করার জন্য নেতৃবৃন্দকে আহ্বান জানিয়েছি।

শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী ২০১০ সালে ভারতের গোয়ায় বিমসটেক লিডারদের শীর্ষ সম্মেলনে ১৬ দফা ঘোষণা দ্রুত বাস্তবায়নের তাগিদ দেন।

প্রধানমন্ত্রী বলেন, সামষ্টিক উন্নয়নের জন্য বিমসটেক মুক্তবাণিজ্য অঞ্চল গঠন, বিনিয়োগ বৃদ্ধি, বিদ্যুৎ ক্ষেত্রে সহায়তা ও পুঁজি বিনিয়োগের বিষয়ে তাগিদ দিয়েছি। এর জন্য প্রয়োজনীয় আইনি কাঠামো ও আইনি দলিল সম্পন্ন করার জন্য জোর দিয়েছি।

এরপর উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।

/টিটি/টিএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম