৭ সেপ্টেম্বর ঢাকায় আসছেন আইডিবি’র প্রেসিডেন্ট

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৫ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৪৫আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৫১

আইডিবি`র প্রেসিডেন্ট ড. বন্দর এম এইচ হাজ্জর ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি) এর প্রেসিডেন্ট ড. বন্দর এম এইচ হাজ্জর আগামী ৭ থেকে ১১ সেপ্টেম্বর  বাংলাদেশ সফর করবেন।  আইডিবি’র একটি আঞ্চলিক কার্যালয় উদ্বোধন উপলক্ষে তিনি বাংলাদেশে আসছেন।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৯ সেপ্টেম্বর হোটেল রেডিসনে এক অনুষ্ঠানের মাধ্যমে ঢাকায় আইডিবি’র আঞ্চলিক সদর দফতর উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। বর্তমানে ঢাকায় এই উন্নয়ন সহযোগী সংস্থার একটি মাঠপ্রতিনিধি দফতর কাজ করে থাকে। ঢাকায় আঞ্চলিক সদর দফতর প্রতিষ্ঠার ফলে বাংলাদেশে আইডিবি’র কর্মকাণ্ড আরও গতিশীল হবে এবং এর সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া ত্বরান্বিত হবে বলে আশা করা হচ্ছে। বর্তমানে ঢাকা অফিসকে বাংলাদেশে তাদের কার্যক্রমের জন্য জেদ্দা সদর দফতর থেকে চূড়ান্ত অনুমোদন নিতে হয়।

জানা গেছে, একজন আঞ্চলিক কেন্দ্র ব্যবস্থাপক ঢাকার আঞ্চলিক সদর দফতরের প্রধান হবেন। এ দফতর থেকে বাংলাদেশ, মালদ্বীপ ও আফগানিস্তান এ তিন সদস্য রাষ্ট্র এবং ভারত ও মিয়ানমারের মতো অ-সদস্য রাষ্ট্রগুলোতে কর্মকাণ্ড পরিচালিত হবে।

উল্লেখ্য, আইডিবি ১৯৭৫ সালে যাত্রা শুরু করে। এর ৫৬টি অংশীদারী সদস্য রাষ্ট্র রয়েছে। সূত্র: বাসস।

আরও পড়ুন- ‘ডেল্টা প্ল্যান-২১০০’ বাস্তবায়নে বিশেষ তহবিল

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম