২০ দিনের মধ্যে নির্বাচনকালীন সরকার, ২৭ ডিসেম্বর হতে পারে ভোট: অর্থমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৪৪আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৪৯

আবুল মাল আবদুল মুহিত (ফাইল ছবি) নির্বাচনকালীন সরকারে বিএনপি থাকার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, ‘২০ দিনের মধ্যে দেশে নির্বাচনকালীন সরকার গঠিত হবে। তবে ভোটের তারিখ নির্বাচন কমিশন চূড়ান্ত করবে। শুনেছি নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী আগামী ২৭ ডিসেম্বর দেশে জাতীয় নির্বাচন হতে পারে।’ বুধবার (০৫ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে নিজ দফতরে সিলেট সিটি কর্পোরেশনের নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের সঙ্গে মত বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ‘নির্বাচনকালীন সরকারে বিএনপির থাকার কোনও সুযোগ নেই। কারণ বর্তমান সংসদে দলটির কোনও প্রতিনিধি নেই।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘পত্র-পত্রিকায় দেখেছি, নির্বাচনকালীন সরকারে নাকি সুশীল সমাজের প্রতিনিধিও থাকবেন। কিন্তু এ তথ্যটি ঠিক নয়। নির্বাচনকালীন সরকারে সুশীল সমাজের প্রতিনিধি থাকার কোনও সুযোগ নেই।’ অর্থমন্ত্রী বলেন, ‘যে কারণে নির্বাচনকালীন সরকারে বিএনপি থাকতে পারছে না, সেখানে সুশীল সমাজের প্রতিনিধি থাকে কী করে? তাহলে তো আইন ভঙ্গ হবে। নির্বাচনকালীন সরকারে সুশীল সমাজের প্রতিনিধি থাকার সুযোগ থাকলে তো বিএনপিও থাকতে পারতো।’

/এসআই/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম