নির্বাচনের সময়ে সীমান্ত সুরক্ষায় ভারত-মিয়ানমারের সহযোগিতা চেয়েছে বিজিবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ সেপ্টেম্বর ২০১৮, ১৪:০৭আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৮, ১৪:১৮

বিজিবি'র সংবাদ সম্মেলন জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলার রক্ষার্থে মাঠে কাজ করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সরকার চাইলে আগামী জাতীয় নির্বাচনেও তারা এই দায়িত্ব পালন করবেন। সীমান্তে নিরাপত্তা প্রদানের পাশাপাশি নির্বাচনের দায়িত্ব পালনকালীন সময়ে সীমান্ত সুরক্ষিত রাখতে  বিএসএফ ও মিয়ানমার সীমান্ত রক্ষী বাহিনীর কাছে সহযোগিতা চেয়েছে বিজিবি।

সোমবার বিজিবি সদর দফতরে আয়োজিত সম্মেলনে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলাম এ তথ্য জানান। সাংবাদিককের এক প্রশ্নে জবাববে তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষায় সরকার যে আদেশ করবে বিজিবি সে আদেশ মোতাবেক কাজ করবে। সীমান্ত রক্ষার পাশাপামি আমাদের এই দায়িত্ব পালন করতে হয়। সেসময় আমার সীমান্ত যেন সুরক্ষিত থাকে সেজন্য আমরা ভারত ও মিয়ানমার দুই বাহিনীর কাছে সহযোগিতা চেয়েছি। সেসময় আমাদের আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত যেন সুরক্ষিত থাকে।’

তিনি আরও বলেন, ‘আমাদের সীমিত জনবল দিয়ে যেন সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া যায় সেজন্য আলোচনা করছি। কারণ নির্বাচনের দায়িত্ব পালন করতে হলে আমাদের জনবল ভাগ হয়ে যাবে। ফলে তখন আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত যাতে সুরক্ষিত থাকে সেজন্য সহযোগিতা চেয়েছি।’

গত ৩-৮ সেপ্টেম্বর ভারতের দিল্লিতে বিজিবি ও বিএসএফ মহাপরিচালক পর্যায়ে ৪৭তম সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সীমান্ত সম্মেলনে আলোচনা অত্যন্ত ফলপ্রসু ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে বলে মন্তব্য করেন বিজিবি ডিজি।

আরজে/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম