টেলিফোনে নয়, চিঠির মাধ্যমে অনুসন্ধান করে দুদক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ সেপ্টেম্বর ২০১৮, ১৪:৫৯আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৮, ১৬:০৭

দুদক দুর্নীতি দমন কমিশন (দুদক) অনুসন্ধান বা তদন্ত সংক্রান্ত যোগাযোগ মোবাইল বা টেলিফোনে করে না। কেবল চিঠির মাধ্যমে এ ধরনের যোগাযোগ করা হয় বলে জানিয়েছে সংস্থাটি। সম্প্রতি দুদকে অভিযোগ রয়েছে বলে একাধিক প্রতারকচক্র বিভিন্নজনকে ফোন করে আর্থিক সুবিধা দাবির অভিযোগ পেয়েছে দুদক।

মোবাইল বা টেলিফোনে দুদকের নাম করে কেউ যোগাযোগ করলে প্রতারকদের সম্পর্কে নিকটস্থ থানা, র‌্যাব বা দুদক পরিচালককে (মনিটরিং) জানাতে অনুরোধ করেছে দুদক।

সোমবার দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, দুদক নিজস্ব গোয়েন্দা তথ্য এবং বিভিন্ন ভুক্তভোগীর কাছ থেকে প্রাপ্ত তথ্যে অবগত হয়েছে, সিরাজুল হকসহ বিভিন্ন নামে কমিশনের কর্মকর্তা পরিচয় দিয়ে এক বা একাধিক সংঘবদ্ধ প্রতারকচক্র সরকারি কর্মকর্তা-কর্মচারী, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী, বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত, ব্যাংক-বীমায় কর্মরত ব্যক্তিসহ বিভিন্ন পেশায় নিয়োজিত ব্যক্তিদের কাছ থেকে তাদের নামে কমিশনে কল্পিত অভিযোগ রয়েছে অথবা কমিশনের বিবেচনাধীন কোনও অভিযোগ হতে অব্যাহতি দেওয়ার কথা বলে টেলিফোনে বা মোবাইল ফোনে অনৈতিক আর্থিক সুবিধা দাবি করছে।

এতে আরও বলা হয়, দুদক একটি সংবিধিবদ্ধ সংস্থা। এই সংস্থায় কোনও ব্যক্তির একক অভিপ্রায় অনুসারে অভিযোগ হতে অব্যাহতি পাওয়ার বা অভিযুক্ত হওয়ার কোনও আইনি সুযোগ নেই। কমিশন অনুসন্ধান বা তদন্ত সংক্রান্ত সব ধরনের যোগাযোগ টেলিফোন বা মোবাইল ফোনে নিষিদ্ধ করেছে। কমিশনের এ সংক্রান্ত সব যোগাযোগ কেবল লিখিত পত্রের মাধ্যমেই করা হয়। টেলিফোন বা মোবাইল ফোনে অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের কোনও প্রশাসনিক ও আইনি সুযোগ নেই।’

প্রতারকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে বলা হয়েছে, কমিশন এ ধরনের প্রতারকদের অবৈধ কর্মকাণ্ড সম্পর্কে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানাচ্ছে। এজন্য দুদকের পরিচালক (মনিটরিং) (টেলিফোন- ৯৩৫২৫৫২ এবং মোবাইল নং-০১৭১১৬৪৪৬৭৫)-এর সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

/আরজে/এসটি/চেক/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম