চীন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগে আগ্রহী

বাংলা ট্রিবিউন ডেস্ক
১১ সেপ্টেম্বর ২০১৮, ০৯:১১আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৮, ০৯:২২

তথ্যপ্রযুক্তি বিষয়ক মন্ত্রীর সঙ্গে চীনা প্রতিনিধিদের বৈঠক, ছবি: বাসস চীনের সরকারি মালিকানাধীন সংস্থা ‘চায়না রেলওয়ে ইন্টারন্যাশনাল গ্রুপ (সিআরআইজি)’ বাংলাদেশে বিভিন্ন খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। সিআরআইজি’র ভাইস প্রেসিডেন্ট ওয়াং লিজি সোমবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বারের সঙ্গে আইসিটি ভবন কার্যালয় সাক্ষাৎকালে আগ্রহের কথা ব্যক্ত করেন। ওয়াং লিজি চার সদস্যের হীনা প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।
‘চায়না রেলওয়ে ইন্টারন্যাশনাল গ্রুপ ফ্যাক্টরি স্থাপন, শিক্ষা খাতের ডিজিটালাইজেশনসহ বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের আগ্রহ প্রকাশের পাশাপাশি তথ্যপ্রযুক্তি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে কারিগরি সহায়তা দেওয়ার কথাও ব্যক্ত করেছে।
এছাড়াও তারা ডিজিটাল যোগাযোগ প্রতিষ্ঠা (ইডিসি) সংক্রান্ত প্রকল্প বাস্তবায়ন বিষয়েও বিস্তারিত আলোচনা করেন।
প্রসঙ্গত, দেশের সব ইউনিয়ন পর্যন্ত ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ইনফো সরকার তৃতীয় পর্যায় প্রকল্প বাস্তবায়িত হচ্ছে এবং গ্রাম পর্যন্ত কানেক্টিভিটি পৌঁছে দিতে প্রকল্প বাস্তবায়ন করা হবে।
চীনা প্রতিনিধিদলের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সরকার বদ্ধপরিকর। এ লক্ষ্য বাস্তবায়নে সরকার আইসিটি বিভাগের অধীনে ইনফো সরকার তৃতীয় পর্যায় প্রকল্পসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করছে। বিদেশি বিনিয়োগকারীদের জন্য হাইটেক-পার্কে জমি বরাদ্দসহ বিভিন্ন সুবিধা প্রদান করা হচ্ছে। খবর বাসস।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম