রোহিঙ্গা সংকট

‘নির্যাতনকারীদের দায়বদ্ধতা নিশ্চিত করা গেলে সমস্যার সমাধান সম্ভব’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৪৬আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৪৩

বক্তব্য রাখছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম বলেছেন, রোহিঙ্গাদের ওপর নির্যাতনকারীদের দায়বদ্ধতা নিশ্চিত করা গেলে মূল সমস্যার সমাধান করা সম্ভব হবে।

মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) অক্সফ্যাম আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমাদের অভিজ্ঞতা বলে, আন্তর্জাতিক চাপ না থাকলে মিয়ানমার কখনও তার প্রতিশ্রুতি বাস্তবায়ন করে না।’

প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা বিশ্বাস করি, দায়বদ্ধতার জন্য সারা বিশ্বে জনমত তৈরি করা গেলে মিয়ানমার রোহিঙ্গা সমস্যার মূল কারণ সমাধানের চেষ্টা করবে এবং রোহিঙ্গারা যখন ফেরত যাবে, তাদের মৌলিক চাহিদা পূরণের ব্যবস্থা গ্রহণ করবে।’

এক বছরের মধ্যে সাত লাখ রোহিঙ্গাকে জোরপূর্বক বাস্তুচ্যুত করার ঘটনাকে পৃথিবীর অন্যতম মানবিক বিপর্যয়কারী ঘটনা বলে তিনি অভিহিত করেন।

বর্তমানে বাংলাদেশে ১১ লাখ রোহিঙ্গা রয়েছে উল্লেখ করে শাহরিয়ার আলম বলেন, ‘রোহিঙ্গা নারীরা কখনও স্বাস্থ্যসেবা, শিক্ষা বা অন্য কোনও ধরনের উপার্জনকারী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল না।’

তারা সবসময় ভীষণ অসহায় অবস্থার মধ্যে ছিল। মিয়ানমারে যৌন নিপীড়ন তাদের মানসিকভাবে আরও বেশি বিপর্যস্ত করেছে বলেও তিনি জানান।

/এসএসজেড/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম