নির্বাচনে কেউ নাশকতা করলে কঠোর হাতে দমন করা হবে: অর্থমন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
১২ সেপ্টেম্বর ২০১৮, ০৮:৩৭আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৮, ০৮:৪৯

আবুল মাল আবদুল মুহিত অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, দেশে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ রয়েছে। তবে কেউ নাশকতা বা সন্ত্রাসী কর্মকাণ্ড করতে চাইলে তাদের কঠোর হাতে দমন করা হবে।

অর্থমন্ত্রী বলেন, ‘আমি মনে করি বর্তমান সরকার ৯৫ ভাগ ক্ষেত্রেই সফল হয়েছে। আগামী নির্বাচনে আওয়ামী লীগই জিতবে। দাপটের সঙ্গে জিতে সরকার গঠন করবে।’

মঙ্গলবার সিলেটে সাংবাদিকদের একথা বলেন। এর আগে নগরীর একটি হোটেলে ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অব ক্যান্সার অ্যান্ড পেলিয়েটিভ কেয়ার’ শীর্ষক সেমিনারের সমাপনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ‘ক্যান্সার রোগীদের জন্য প্রশমন সেবা (পেলিয়েটিভ কেয়ার) খুবই ভালো। যদিও আমাদের দেশে তা একেবারেই নতুন। আমি সরকারকে এ বিষয়ে বলবো এবং আমাদের এখানে যাতে এটা চালু করা যায় সে চেষ্টা করবো।’

সেমিনারের পাশাপাশি গত এক সপ্তাহ হাভার্ড ইউনির্ভাসিটির হাভার্ড মেডিক্যাল স্কুলের স্ত্রীরোগ ও প্রজনন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. একে গুডম্যান ও সহযোগী অধ্যাপক ডা. বিমলাংশু দে সিলেটের বিভিন্ন হাসপাতালে ক্যান্সার রোগী দেখেন এবং কয়েকটি অপারেশন করেন।খবর বাসস।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম