মিরপুরে রাজউকের অভিযানে ১৯ ভবন মালিক ও প্রতিষ্ঠানকে ৫০ লাখ টাকা জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ সেপ্টেম্বর ২০১৮, ১৮:১৪আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৮, ১৮:১৭



মিরপুরে রাজউকের অভিযান রাজধানীর মিরপুরের রোকেয়া সরণী ও কাজীপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৯টি ভবন মালিক ও প্রতিষ্ঠানকে ৫০ লাখ টাকা জরিমানা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। বুধবার (১২ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার ও অঞ্চল-৩-এর অথরাইজড অফিসার মো. মোবারক হোসেনের নেতৃত্বে গঠিত টাস্কফোর্স এ অভিযান চালায়। 
অভিযানে আবাসিক ভবন ও কার-পার্কিংয়ের জায়গায় বাণিজ্যিক ব্যবহার করার দায়ে ১৯টি হোল্ডিংয়ের ভবন মালিক ও ব্যবসায়িক প্রতিষ্ঠানকে ৫০ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রোকেয়া সরণীর হাতিল কমপ্লেক্সকে ২০ লাখ টাকা, কাজীপাড়ার লাইফ এইড হাসপাতালকে ৭ লাখ টাকা, উড আর্ট ফার্নিচারকে ‍৫ লাখ টাকা, হেরা ফার্নিচারকে ২ লাখ টাকা, আকতার ফার্নিচারকে ২ লাখ টাকা, লাক্সারি ফার্নিচারকে ১ লাখ টাকা, সওদাগর ফার্নিচারকে ১ লাখ টাকা, ওরিয়েন্টাল ফার্নিচারকে ১ লাখ টাকা, টিভিএস মোটর সাইকেল শো-রুম মালিককে ২ লাখ টাকা, হোন্ডা মোটর সাইকেল শো-রুমকে ১ লাখ টাকা ও ওয়ালটনের শো-রুম মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অনুমোদনহীন ভবনে ব্যবসা পরিচালনার জন্য স্বপ্ন সুপার শপকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে রাজউকের সহকারী অথরাইজড অফিসার রঙ্গন মণ্ডল ও মো. ইলিয়াস মিয়া উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার বলেন, ‘সকাল থেকে আমরা অভিযান চালাই। অভিযানে ১৯টি হোল্ডিংয়ের বিরুদ্ধে ৫০ লাখ টাকার মতো জরিমানা করা হয়। অভিযানে যে সব প্লট, ভবন ও ফ্ল্যাটে অননুমোদিত বা অবৈধভাবে গেস্ট হাউজ, রেস্টুরেন্ট, হোটেল, বারসহ বিভিন্ন বাণিজ্যিক কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং ফুটপাতে অবৈধ র‌্যাম্প তৈরি করা হয়েছে, সে সব মালিক ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলবে।’

/এসএস/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম