কানাডার পাঠ্যবইয়ে ড. ইউনূস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৪২আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৪৯

কানাডার পাঠ্যবইয়ে ড. ইউনূস ও গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার কাহিনী

নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের কাহিনী এখন কানাডার সপ্তম শ্রেণির জাতীয় পাঠক্রমের অংশ। কানাডার সপ্তম শ্রেণির ছাত্রদের একটি পাঠ্যবই হচ্ছে ‘কমপ্লিট কানাডিয়ান কারিক্যুলাম গ্রেড ৭’।  এই পাঠ্যক্রমে শিক্ষার্থীরা গণিত, ইংরেজি ভাষা, ইতিহাস, বিজ্ঞান ও ভূগোল বিষয়ে জ্ঞান লাভ করে থাকে। ড. ইউনূস ও গ্রামীণ ব্যাংকের কাহিনি এই পাঠ্যক্রমের ইংরেজি পাঠ্যবইতে সন্নিবেশিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) ইউনূস সেন্টার থেকে এই তথ্য জানানো হয়েছে।

কানাডার সপ্তম শ্রেণির পাঠ্যবইয়ে তুলে ধরা হয়েছে কীভাবে অধ্যাপক ইউনূস বাংলাদেশের একটি দরিদ্র গ্রামে যান এবং সেখানে এক মহিলার সাক্ষাৎ পান যিনি বাঁশের মোড়া তৈরি করে বেচে জীবিকা নির্বাহ করতেন, কিন্তু বাঁশের উচ্চ দাম ও গ্রামের মহাজনদের উচ্চ সুদের কারণে তার কাঁচামাল কিনতে আর্থিকভাবে হিমশিম খাচ্ছিলেন। আর তখনই অধ্যাপক ইউনূস তাকে ও তার মতো আরও অনেককে নিজের পকেট থেকে ২৭ মার্কিন ডলার ঋণ দেন যাতে তারা দারিদ্র্যের দুষ্টচক্র থেকে বের হওয়ার উদ্দেশ্যে নিজেরাই ব্যবসা শুরু করতে পারে।

এই কাহিনীর মূল উদ্দেশ্য ক্ষুদ্রঋণের ধারণা কীভাবে জন্মলাভ করলো এবং এটা কীভাবে বহু মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন এনেছে সে সম্পর্কে শিশুদেরকে শিক্ষা দেওয়া। গ্রামীণ ব্যাংক ও ক্ষুদ্রঋণ কীভাবে সমাজের দারিদ্র্য দূর করে একটি অর্থনৈতিকভাবে শক্তিশালী জাতি গড়ে তুলতে পারে এই কাহিনীতে সেটাই তুলে ধরা হয়েছে।

ইউনূস সেন্টারের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র ও জাপানের উচ্চ বিদ্যালয়গুলোর পাঠ্যবইতেও একই ধরনের কাহিনী ও প্রবন্ধ অন্তর্ভুক্ত হয়েছে যা থেকে নতুন প্রজন্ম ক্ষুদ্রঋণ ও সামাজিক ব্যবসা সম্পর্কে এবং একটি দেশের উন্নয়নে এগুলোর ভূমিকা সম্পর্কে জ্ঞান লাভ করতে পারে।

/জিএম/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম