শিশু একাডেমি আইন শিগগিরই সংসদে উঠবে: চুমকি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ সেপ্টেম্বর ২০১৮, ২০:৩১আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৮, ২০:৩৪

শিশুদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি শিগগিরই শিশু একাডেমি আইন সংসদে উত্থাপন করা হবে বলে জানিয়েছেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। তিনি বলেন, বর্তমান সরকার শিশু উন্নয়নে অনেক বড় বড় প্রকল্প গ্রহণ করেছে। রবিবার বিকেলে রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে ‘৪১তম মৌসুমি প্রতিযোগিতা-২০১৮’ এ বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘শিশুরা বাংলাদেশের বড় সম্পদ। তাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। বঙ্গবন্ধু শিশুদের খুব গুরুত্ব দিতেন। তিনিই প্রথম শিশু আইন করেছিলেন। একটি আদর্শ ও শিশুবান্ধব পরিবেশ তৈরি করতে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ শিশু একাডেমি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একটি শিশুও যেন তার অধিকার থেকে বঞ্চিত না হয় এ বিষয়ে সকলকে সচেতন হতে হবে ‘
সচিব নাছিমা বেগম এনডিসি বলেন, বিগত দিনগুলোতে শিশু একাডেমির কাজের অনেক গতি এসেছে। শিশুদের বিষয়গুলোকে সর্বাধিক প্রাধান্য দিয়ে আমরা কাজ করে যাচ্ছি।
শিশু একাডেমির আয়োজনে প্রতি বছরের মতো এবারও শিশুদের প্রতিভা অন্বেষণে দলগত পরিবেশনার মধ্য দিয়ে জাতীয় পর্যায়ের চূড়ান্ত দলগত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। শিশু একাডেমির চেয়ারম্যান কথাসাহিত্যিক সেলিনা হোসেনের সভাপতিতে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংসদ সদস্য কবি কাজী রোজী। স্বাগত বক্তব্য দেন শিশু একাডেমির পরিচালক আনজীর লিটন।

/এসএস/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম