জাতীয় সংসদে ‘হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট বিল-২০১৮’ পাস হয়েছে। সোমবার (১৭ সেপ্টেম্বর) ধর্মমন্ত্রী মতিউর রহমান সংসদে বিলটি প্রস্তাব করলে সেটি কণ্ঠভোটে পাস হয়।
১৯৮৩ সালের ‘হিন্দু রিলিজিয়াস ওয়েলফেয়ার ট্রাস্ট অর্ডিন্যান্স’ বাতিল করে নতুন আইন করতে বিলটি পাস হয়েছে।
চলতি বছরের জুনে দেবোত্তর সম্পত্তি উদ্ধার ও সংরক্ষণসহ হিন্দু ধর্মীয় প্রাক-প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন, ধর্মীয় শাস্ত্র ও সংস্কৃতির প্রচার ও প্রসার, তীর্থস্থান ভ্রমণে সহায়তার লক্ষ্যে আইন প্রণয়নে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়। পরে অধিকতর পরীক্ষা-নিরীক্ষার জন্য বিলটি সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।








