মৈত্রী পাইপ লাইন নির্মাণকাজের উদ্বোধন করলেন হাসিনা-মোদি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ সেপ্টেম্বর ২০১৮, ১৮:১০আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৮, ১৮:১৬

ভিডিও কনফারেন্সে বাংলাদেশ ও ভারতের দুই প্রধানমন্ত্রী। (ফাইল ছবি: ফোকাস বাংলা)

ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে জ্বালানি তেল সরবরাহের জন্য ‘মৈত্রী পাইপ লাইন’র নির্মাণ কাজ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে ভারতের দিল্লির সরকারি দফতর সাউথ ব্লক থেকে মোদি এবং গণভবন থেকে শেখ হাসিনা রিমোট সুইচ টিপে প্রকল্পটি উদ্বোধন করেন।

এসময়  দুই প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে আরও কিছু প্রকল্পেরও উদ্বোধন করেন।

দুই দেশের প্রধানমন্ত্রী যে পাইপলাইনের নির্মাণকাজের উদ্বোধন করেছেন এর মাধ্যমে জ্বালানি তেল সরবরাহ করা হবে।

প্রসঙ্গত:ডিজেল আমদানি সংক্রান্ত ক্রয়-বিক্রয় চুক্তি গত বছরের ২২ অক্টোবর স্বাক্ষর হয়। এরপরে চলতি বছরের ৯ এপ্রিলে সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়। পর্যায়ক্রমে এ সরবরাহের পরিমাণ বেড়ে শেষ পাঁচ বছর ৪ লাখ মেট্রিক টনে উন্নীত করা হবে।

নুমালীগড় রিফাইনারি থেকে পার্বতীপুর পর্যন্ত নির্মিতব্য পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশের  চাহিদা অনুযায়ী জ্বালানি সরবরাহ সম্ভব হবে।

/টিটি/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম