সরকারি টাকায় আকাশপথে ভ্রমণে বিমান বাংলাদেশ ব্যবহার বাধ্যতামূলক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ সেপ্টেম্বর ২০১৮, ১৯:১০আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৮, ২২:০১

 সরকারি টাকায়  আকাশ পথে ভ্রমণের ক্ষেত্রে রাষ্ট্র্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ব্যবহার বাধ্যতামূলক করেছে সরকার। বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব মো. নজিবুর রহমান স্বাক্ষরিত এক পরিপত্রে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী ও সমপর্যায়ের সব পদধারী, সংসদ সদস্য, সাংবিধানিক পদধারী, সরকার গঠিত কমিশনগুলোর চেয়ারম্যান, সদস্য, কর্মকর্তা, মন্ত্রণালয়,/বিভাগ, সরকারি, আধা-সরকারি,  স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বিধিবদ্ধ সংস্থা, করপোরেশন, সাংবিধানিক সংস্থা, প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীর ক্ষেত্রে এ নির্দেশনা প্রযোজ্য হবে।

পরিপত্রে বলা হয়, সরকার এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, যেসব গন্তব্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট রয়েছে সেসব গন্তব্যে এখন থেকে সরকারি অর্থে আকাশপথে ভ্রমণের ক্ষেত্রে আবশ্যিকভাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট ব্যবহার করতে হবে। তবে বিমানের রুট না থাকলে, অন্য এয়ারলাইন্সের সম্ভাব্য সরাসরি রুটে ভ্রমণ করা যাবে।

পরিপত্রে আরও জানানো হয়, বিদেশ ভ্রমণ-সংক্রান্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের ২০১১ সালের ১৯ জুন দেওয়া পরিপত্রে প্রদত্ত নির্দেশনাবলি বহাল থাকবে।

/সিএ/ টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম