বিরোধীদলীয় চিফ হুইপ হলেন নুরুল ইসলাম ওমর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ সেপ্টেম্বর ২০১৮, ২৩:১০আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৮, ২৩:২১

নুরুল ইসলাম ওমর বিরোধীদলীয় চিফ হুইপ হলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম ওমর। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বুধবার (১৯ সেপ্টেম্বর) রাতে বিরোধীদলীয় চিফ হুইপ হিসেবে তাকে নিয়োগ দিয়েছেন। এর আগে সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ নুরুল ইসলাম ওমরকে চিফ হুইপ পদে নিয়োগ দিতে স্পিকারের কাছে সুপারিশ করেন।

চিফ হুইপ হওয়ার বিষয়টি নিশ্চিত করে নুরুল ইসলাম ওমর বাংলা ট্রিবিউনকে জানান, তিনি বিরোধীদলীয় চিফ হুইপ হিসেবে নিয়োগ পেয়েছেন এবং দায়িত্বও গ্রহণ করেছেন।

এর আগে ১৩ আগস্ট রাত ১১টা ৪০ মিনিটে জাতীয় সংসদে জাতীয় পার্টির চিফ হুইপ ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য তাজুল ইসলাম চৌধুরী রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুতে বিরোধীদলীয় চিফ হুইপের পদটি শূন্য হয়।
আরও খবর: বিরোধীদলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরীর দাফন সম্পন্ন

/ইএইচএস/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম