জাতিসংঘ অধিবেশনকালে দুটি পুরস্কার পাচ্ছেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ সেপ্টেম্বর ২০১৮, ১৪:১১আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৮, ১৬:০৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

জাতিসংঘের আসন্ন ৭৩তম সাধারণ অধিবেশনের সময় দুটি বিশেষ পুরস্কারে সম্মানিত করা হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। অধিবেশনের ফাঁকে এ পুরস্কার দুটি গ্রহণ করবেন তিনি। বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।

তিনি জানান, এবারের অধিবেশনে প্রধানমন্ত্রীকে দুটি পুরস্কারে সম্মানিত করা হবে। ইন্টারপ্রেস সার্ভিস নিউজ এজেন্সি প্রধানমন্ত্রীকে ইন্টারন্যাশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করবে। এছাড়াও গ্লোবাল হোপ কোয়ালিশন তাদের ঘোষিত ‘স্পেশাল রিকগনিশন ফর আউটস্ট্যান্ডিং লিডারশিপ অ্যাওয়ার্ড’ প্রধানমন্ত্রীর হাতে তুলে দেবে।
নিউ ইয়র্কের এই সাধারণ অধিবেশনে যোগ দিতে আগামীকাল শুক্রবার (২১ সেপ্টেম্বর) ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৬ দিনের এই সরকারি সফরে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে লন্ডনে যাত্রাবিরতি করবেন তিনি। আগামী ২৭ সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে বাংলায় বক্তৃতা করবেন তিনি।

/এসএসজেড/টিএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী