আশুলিয়া, টঙ্গী ও ঢাকায় তিনটি ইকোপার্ক নির্মাণের সিদ্ধান্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ সেপ্টেম্বর ২০১৮, ১৪:৩৮আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৮, ১৬:১৭

বাংলাদেশ সরকার নদী দখল রোধে আশুলিয়া, টঙ্গী ও ঢাকার শিন্নিরটেক এলাকায় তিনটি ইকোপার্ক নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে চট্টগ্রামের কর্ণফুলী নদীসহ ঢাকার চারপাশে নদীগুলোর দূষণরোধ এবং নাব্য বৃদ্ধি সংক্রান্ত টাস্কফোর্সের ৩৮তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। এ সময় অন্যদের মধ্যে মুক্তিযোদ্ধা বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, পরিবেশ ও বনমন্ত্রী আনিসুল ইসলাম মাহামুদ এবং ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, নরসিংদী ও গাজীপুরের জেলার প্রশাসক ও এসপিরা উপস্থিত ছিলেন।
সভাশেষে নৌপরিবহনমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘ইতোমধ্যে নদীর পার থেকে ৯ হাজার ৫০০ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। ৫০১ একর জমি উদ্ধার করা হয়েছে। নদীর পারে ৫০ কিলোমিটার ওয়াকওয়ে শুরু হয়ে গেছে, আরও ১৫০ কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণ কাজ চলছে। ’
শাজাহান খান আরও বলেন, ‘নদীর সীমানা নির্ধারণ করতে ১০ হাজার ৪০০ পিলার বসানো হবে। এসব পিলার হবে অত্যন্ত মজবুত এবং শক্তিশালী। এছাড়া ১৯টি আরসিসি জেটি নির্মাণ করা হবে। এতে নদী দখলের হাত থেকে রক্ষা পাবে। নদীর সীমানা নির্ধারণ অত্যন্ত জটিল কাজ। এই জটিলতা নিরসনে জাতীয় নদীরক্ষা কমিশনের চেয়ারম্যানকে প্রধান করে সংশ্লিষ্টদের সদস্য করে একটি কমিটি গঠন করা হয়েছে। তিন মাসের মধ্যে কমিটি প্রতিবেদন জমা দেবে।’

শাজাহান খান বলেন, ‘সাভারের নতুন ট্যানারি পল্লিতে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিটিইপি) নির্মাণ যেভাবে হওয়ার কথা সেভাবে হয়নি। আজকের টাস্কফোর্সের সভায় এটি জানা গেছে। এই জটিলতা নিরসনে শিল্প মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করে অচিরেই আমরা বিষয়টি সমাধান করবো।’

নদী দূষণের বিষয়ে নৌপরিবহনমন্ত্রী বলেন, ‘এখনই সতর্ক না হলে ধলেশ্বরী নদী দূষিত হবে। সরকার ঢাকার খালগুলো উদ্ধারের সিদ্ধান্ত নিয়েছে। ৪৬টি খালের মধ্যে ২৬টি খাল শনাক্ত করা হয়েছে। ১৩টি খাল সংস্কারের কার্যক্রম চলছে। আমরা অচিরেই সরেজমিন এগুলো পরিদর্শন করবো।’

শাজাহান খান বলেন, ‘দেশের ৮টি মহানগরী এর সঙ্গে যুক্ত। গাজীপুর ও নরসিংদীতে নতুন করে কোনও শিল্প কারখানা স্থাপন করা যাবে না। এই মহানগরগুলোর অভ্যন্তরে যেসব শিল্প কারখানা রয়েছে সেগুলো পর্যায়ক্রমে ইপিজেডে নিয়ে যাওয়া হবে।’

নৌপরিবহনমন্ত্রী বলেন, ‘ঢাকা, গাজীপুরের টঙ্গী এবং মুন্সীগঞ্জে নদীর পার ঘেঁষে যেসব সিমেন্ট কারখানা গড়ে উঠেছে এগুলো যেন নতুন করে আর নদী দখল করতে না পেরে সেজন্য মালিকদের সঙ্গে বসে আলোচনা করে এর একটি সমাধান করা হবে। তাদের এ বিষয়ে নির্দেশনা দেওয়া হবে।’ সরকারের নির্দেশনা না মানলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
পরিবেশ অধিদফতর ইতোমধ্যেই ১৫৪ কোটি টাকা জরিমানা আদায় করেছে। নদীরক্ষায় জনসচেতনতা সৃষ্টি করতে সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ নিতে বলেছেন নৌপরিবহনমন্ত্রী।

/এসআই/এআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম