ওয়ান ইলেভেনের কুশীলবরা ষড়যন্ত্রে মেতে উঠেছে: নাসিম

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০১৮, ০৯:২৩আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৮, ১৮:০৯

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘নির্বাচনের সময় এলেই ওয়ান ইলেভেনের কুশীলব এবং তাদের দোসররা ষড়যন্ত্রে মেতে ওঠে। এবারও তারা নির্বাচনকে সামনে রেখে জোট করার নামে চক্রান্ত এবং ষড়যন্ত্র শুরু করেছে।’

শনিবার (২২ সেপ্টেম্বর) বিকালে পাবনার সাঁথিয়া উপজেলার সোনাতলা হাইস্কুল মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
বিরোধীদের জোট প্রসঙ্গে মোহাম্মদ নাসিম বলেন, ‘জোট করেন অসুবিধা নেই, কিন্তু সাবধান, ষড়যন্ত্র করবেন না। ষড়যন্ত্র করলে একবিন্দু ছাড় দেওয়া হবে না। মাঠে-ময়দানে প্রতিহত করা হবে।’

স্বাস্থ্যমন্ত্রী জোর দিয়ে বলেন, ‘যতই ষড়যন্ত্র করেন, নির্বাচন যথাসময়ে সংবিধান অনুযায়ী হবে। এর বাইরে চিন্তার কোনও সুযোগ নেই।’

তিনি আরও বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে চেঁচিয়ে কোনও লাভ নেই, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গোরস্থানে চলে গেছে, তা আর কোনও দিন ফিরে আসবে না। তাই ২০১৪ সালের নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি যে ভুল করেছে তারা সেই ভুল আর করবে না।’

এ সময় মোহাম্মদ নাসিম বলেন, ‘আগামী সংসদ নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনে বিএনপি অংশ না নিলে তাদের অস্তিত্ব আর খুঁজে পাওয়া যাবে না।’

পাবনা-১ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকুর সভাপতিত্বে জনসভায় বক্তৃতা করেন সাবেক শিল্পমন্ত্রী ও সাম্যবাদী দলের সভাপতি দিলীপ বড়ুয়া, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য নুরুল ইসলাম ঠান্ডুসহ আরও অনেকে।

এর আগে মন্ত্রী সাঁথিয়ার সোনাতলা গ্রামে খোরশেদ আলম ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশুকল্যাণ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় পাবনার জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন, পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. তাহাজ্জেল হোসেন, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মাসুদা একরাম প্রমুখ উপস্থিত ছিলেন।

সূত্র: বাসস।

/এএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম