ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সভায় প্রধানমন্ত্রীকে যোগদানের আমন্ত্রণ

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০১৮, ১৩:৫৫আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৮, ১৩:৫৫

প্রধানমন্ত্রীর সঙ্গে ডব্লিওইএফ'র প্রেসিডেন্ট বোর্গে ব্রেনডির বৈঠক, ছবি: ফোকাস বাংলাসুইজারল্যান্ডের দ্যাভোসে ২০১৯ সালের জানুয়ারিতে অনুষ্ঠেয় ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিওইএফ) বার্ষিক সভায় যোগদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন সংস্থাটির প্রেসিডেন্ট বোর্গে ব্রেনডি। মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে ব্রেনডি এই আমন্ত্রণ জানান।
বৈঠকের পর পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক সাংবাদিকদের ব্রিফ করেন।
ডব্লিওইএফ প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে জানান, প্রায় ১০০টি দেশের সরকার ও রাষ্ট্র প্রধানরা এবং সেইসঙ্গে বড় বিনিয়োগকারীরা ডব্লিওইএফ’র এই বাৎসরিক অনুষ্ঠানে যোগদান করে থাকেন।
তিনি বলেন, ‘বাংলাদেশ এই অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে তাদের দেশে বিনিয়োগ এবং উন্নয়নকে আরও ত্বরান্বিত করতে পারে।’
প্রধানমন্ত্রী এদিন নেদারল্যান্ডসের রানী ম্যাক্সিমার সঙ্গেও বৈঠক করেন।
এলজিআরডি ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, পররাষ্ট্র প্রতিমিন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. দিপু মনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। খবর বাসস।

 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম