পলিথিনের বিকল্প উপকরণ সহজলভ্য করার সুপারিশ সংসদীয় কমিটির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ সেপ্টেম্বর ২০১৮, ২২:০১আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৮, ২২:১৪

পলিথিনের বিকল্প উপকরণ সহজলভ্য করার সুপারিশ সংসদীয় কমিটির পলিথিনের বিকল্প উপকরণ সহজলভ্য করার উদ্যোগ নেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একইসঙ্গে কমিটি পলিথিন ব্যবহারের ক্ষতিকারক দিক তুলে ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ গণমাধ্যমে প্রচার চালানোরও সুপারিশ করেছে।
বুধবার (২৬ সেপ্টেম্বর) সংসদ ভবনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি হাছান মাহমুদের সভাপতিত্বে কমিটির সদস্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, নবী নেওয়াজ, মো. ইয়াহ্ইয়া চৌধুরী, মো. ইয়াসি আলী এবং মেরিনা রহমান বৈঠকে অংশ নেন।
বৈঠকের কার্যপত্র থেকে জানা যায়, বৈঠকে জানানো হয়, সাভার বিসিক চামড়া শিল্পনগরীতে এখন ১১৫টি ট্যানারি উৎপাদনে আছে। ট্যানারির তরল বর্জ্য পরিশোধনের জন্য বিসিকের নির্মিত ২৫ হাজার ঘনমিটার/দিন ক্ষমতাসম্পন্ন সিইটিপিতে ফ্লুয়েন্ট পাওয়ার সিস্টেমের মাধ্যমে তরল বর্জ্য স্থানান্তর করা হয়। কিন্তু সিইটিপির পরিশোধিত তরল বর্জ্য ও অপরিশোধিত তরল বর্জ্য এবং ধলেশ্বরী নদীর ১০০ মিটার উজানে ও ২০০ মিটার ভাটি থেকে প্রতি মাসে পরিবেশ অধিদফতরের গবেষণাগারের মাধ্যমে নমুনা সংগ্রহ করে ফলাফলে দেখা যায় বিভিন্ন ক্ষতিকর তরল বর্জ্য বেশিরভাগ ক্ষেত্রেই পরিবেশ সংরক্ষণ বিধিমালার মানমাত্রার বাইরে।

সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সংসদীয় কমিটির বৈঠকে পলিথিন বন্ধে জনসচেতনতে গড়ে তুলতে একটি পক্ষ পালনের সুপারিশ (১৫ দিনের কর্মসূচি) করা হয়। এ ছাড়া পর্যটন এলাকার আকর্ষণ বজায় রাখতে এবং বন ও পরিবেশের ক্ষতি এড়ানোর জন্য জাফলং এলাকা থেকে দূরে কোথাও পাথর ‘ক্রাশিং জোন’ স্থাপনের সুপারিশ করা হয়।

/ইএইচএস/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম