মন্ত্রিপরিষদ বিভাগে হস্তান্তর হলো পাটের তৈরি ব্রিফকেস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ সেপ্টেম্বর ২০১৮, ২৩:৪৬আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৮, ২৩:৪৯

বাংলাদেশি পাটের তৈরি সোনালী রঙের নতুন ব্রিফকেস। এগুলো মন্ত্রিসভায় ব্যবহারের জন্য মন্ত্রিপরিষদ সচিবের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগে হস্তান্তর করা হয়েছে পাটের তৈরি ৭০টি ব্রিফকেস। বুধবার (২৬ সেপ্টেম্বর) এ ব্রিফকেসগুলো হস্তান্তর করা হয়। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা সৈকত চন্দ্র হালদার এ তথ্য নিশ্চিত করেন।

সৈকত চন্দ্র হালদার জানান, বুধবার দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলমের হাতে এ ব্রিফকেসগুলো হস্তান্তর করা হয়।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানায়, মন্ত্রিপরিষদের বৈঠকের আলোচ্যসূচিসহ প্রয়োজনীয় ডক্যুমেন্টস মন্ত্রীদের কাছে পাঠানোর কাজে এই ব্রিফকেস ব্যবহার করা হবে। এতোকাল মন্ত্রিপরিষদ বৈঠকের আলোচ্যসূচিসহ সমস্ত কাগজপত্র চামড়ায় তৈরি কালো রঙয়ের ব্রিফকেসে পাঠানো হলেও এখন থেকে কালো রঙয়ের চামড়ায় তৈরি ব্রিফকেসের বদলে পাটের তৈরি অনেকটা সোনালী রঙয়ের ব্রিফকেসে পাঠানো হবে বৈঠকের আলোচ্যসূচিসহ প্রয়োজনীয় ডক্যুমেন্টস। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মির্জা আজমের নিজস্ব উদ্যোগে এ পরিবর্তন আনা হচ্ছে বলেও জানায় এ সূত্র।

গত ৩ জুলাই রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি মিলনায়তনে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে মির্জা আজম প্রস্তাব রাখেন প্রধানমন্ত্রী অনুমতি দিলে মন্ত্রিপরিষদ বিভাগকে তিনি ৭০টি  পাটের তৈরি ব্রিফকেস উপহার হিসেবে দিতে চান। এসময় একটি ব্রিফকেসের নমুনাও তিনি প্রধানমন্ত্রীকে দেখান।

আরও পড়ুন– 

আজ মন্ত্রিপরিষদ বিভাগে হস্তান্তর হচ্ছে পাটের তৈরি ব্রিফকেস

/এসআই/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম