ঐক্যের প্রশ্নে দলের পরিসর বড় কথা নয়: জোনায়েদ সাকি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ সেপ্টেম্বর ২০১৮, ২০:০০আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৮, ২০:৫১

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি

ঐক্যের প্রশ্নে দলের পরিসর বড় কথা নয় বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। তিনি বলেছেন, ‘জাতীয় ঐক্যে দলের পরিসর বড় কথা নয়। এখানে আমরা কিছু প্রস্তাব তুলে ধরেছি। জামায়াত নিয়ে আওয়ামী লীগের একটা অবস্থান আছে, তারাও সেটা প্রস্তাব করতে পারে।’

বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর পান্থপথে বাংলা ট্রিবিউন স্টুডিওতে আয়োজিত ‘ঐক্য নিয়ে অনৈক্য’ শীর্ষক বৈঠকিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

জোনায়েদ সাকি বলে, ‘আজকের নির্বাচনকেন্দ্রীক সংকট সংঘাত আশঙ্কায় রূপ নিচ্ছে। এ সংকট নতুন নয়। এটা আমরা ২০০৬ সালে দেখেছি। ১৯৯৫-৯৬ সালেও এটা দেখেছি। তার মানে এই যে, একটা সংকট রোগ বারবার ফিরে আসছে। এর তো একটা উৎস আছে। সেটা খুঁজে বের করতে হবে।’

স্বেচ্ছাচারমুক্ত বাংলাদেশের দাবি জানিয়ে তিনি বলেন, ‘শাসন ব্যবস্থার স্বৈরতান্ত্রিক চেহারা বদলের কি কোনও কর্মসূচি আছে? সেটা আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখন দেখা যাচ্ছে, জাতীয় ঐক্য প্রক্রিয়ায় নেতৃত্বে যারা আছেন, তারা এমন সব প্রশ্ন করা শুরু করেছেন। আমরা মনে করছি, বাংলাদেশের নির্বাচনকেন্দ্রীক সংকট সংঘাতের মধ্যদিয়ে সমাধানে যাবে। আর না হয় শান্তিপূর্ণ সহাবস্থানে একটা শান্তিপূর্ণ পথ বের করে সমঝোতার মধ্যদিয়ে এ সংকটের সমাধান আসবে।’

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী বলেন, ‘শান্তিপূর্ণ উপায়ে আমাদের একটি সমঝোতার পথ বের করার চেষ্টা করা দরকার। এজন্য ন্যূনতম একটি রূপরেখা দরকার। আমরা কতগুলো পয়েন্ট তুলেছি। এখানে দলের পরিসর বড় কথা নয়।’

/এসও/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম